প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2025, 11:09 PM
বাকহীন জীবনের ভার কতটা ভারী হতে পারে, তা কেবল বোবা কান্না বুঝে। ভাষার অভাবে যে বেদনা বোবা হৃদয়ে জমে থাকে, তা হয়তো কখনও শব্দে ফোটে না—ফুটে ওঠে আচমকা বিষপানে, ঘরের দরজা বন্ধ করে নিজেরই রক্তদের চিরতরে ঘুম পাড়িয়ে দিয়ে। এমনই এক মর্মান্তিক দৃশ্যের জন্ম দিল কুমিল্লার তিতাস উপজেলার তুলাকান্দি গ্রামের এক নিঃশব্দ সকাল।
সোমবার, ৯ জুন। সকাল ৭টার দিকে এক অসহনীয় বাস্তবতার ভার বইতে না পেরে নিজ কন্যা দুই শিশুকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন ৩২ বছর বয়সী বাকপ্রতিবন্ধি পিতা মনু মিয়া। শিশুদুটি—দশ বছর বয়সী মনিরা আক্তার ও ছয় বছরের আল ফাতেহা—কোনো শব্দ করে কান্না জানত না। জানত না, কীভাবে বলবে, "আমরা বাঁচতে চাই।" সেই বোবা চাওয়ারও শেষ হলো , বিষাক্ত এক সকালবেলায়।
মনু মিয়া নিজেই বোবা। তাঁর দুই কন্যাও জন্ম থেকেই বাকপ্রতিবন্ধি। পরিবারের একমাত্র জীবিকা নির্বাহকারী মনু, যিনি ইশারায় বোঝান তাঁর দুঃখ, দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান তাঁর বাবা মুকবুল হোসেন।
মুকবুল হোসেন বলেন, “ছেলে আমার বোবা, নাতনিরাও বোবা। মনু প্রায়ই ইশারায় বলতো, মেয়ে দুটোর বিয়ে কীভাবে দেবে? সমাজে অনেকেই মশকরা করত, বলতো—‘তোর ঘরে তো বোবার সংসার, বিয়ের পাত্র পাবি কোথায়?’”
এই কথাগুলোর ভার হয়তো শব্দহীন ছিল, কিন্তু মনু মিয়ার হৃদয়ে তার প্রতিধ্বনি ছিল পাহাড়সম।
সেই ভেতরে জমে থাকা অভিমান এক ভয়ঙ্কর সিদ্ধান্তে রূপ নেয়। সকালবেলা ঘরের দরজা বন্ধ করে মনু মিয়া প্রথমে দুই শিশুকন্যাকে বিষ খাওয়ান। তারপর নিজেও বিষপান করেন।
চিৎকার বা আর্তনাদ কেউ শোনেনি, কারণ এই ঘরে কান্নারও ছিল না কোনো ভাষা।
পরে স্থানীয়রা দরজা ভেঙে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শিশুদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ আহমেদ খান বলেন, “শিশুদের মৃত অবস্থায় আনা হয়েছে। পিতার অবস্থাও গুরুতর। শুধু চিকিৎসা নয়, আমাদের সমাজে কীটনাশক বা বিষ জাতীয় দ্রব্যের অবাধ বিক্রি যে কত বড় বিপদের কারণ হতে পারে, সেটিও ভাবার সময় এসেছে। আমি মনে করি, এইসব বিষাক্ত দ্রব্য সহজলভ্য হওয়াটাই এক বড় সামাজিক ব্যর্থতা।”
তিতাস থানার ওসি শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিনজনই কীটনাশক পান করেছেন। দুই শিশু মারা গেছে, বাবা হাসপাতালে চিকিৎসাধীন। এটি নিঃসন্দেহে এক হৃদয়বিদারক ঘটনা।”
তবে এখানেই শেষ নয়—এই ঘটনা যেন সমাজের সেই বিবেককে জাগিয়ে তোলে, যে বিবেক মশকরা করে এক প্রতিবন্ধী পিতার বোবা সন্তানদের নিয়ে। যাদের হাসির ঠোঁটে লুকিয়ে থাকে অন্যের কান্নার উপহাস।
এই দুই বোবা শিশুর মৃত্যুর দায় কি শুধুই সেই বিষের? নাকি সেই সমাজও অংশীদার, যারা বোবা মানে ব্যর্থ, প্রতিবন্ধি মানে অপমান, আর মানুষ মানে কেবল ‘স্বাভাবিক’?
মনু মিয়া এখনও বেঁচে আছেন—চিকিৎসাধীন। হয়তো চিকিৎসকরা তাঁকে বাঁচিয়ে তুলবেন, কিন্তু তাঁর বুকের পাঁজরে জমে থাকা বোবা আর্তনাদ—তা কি আর ফিরে আসবে শব্দ হয়ে?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...