প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Sep 2025, 8:36 PM
নিজস্ব প্রতিবেদক।।
অবশেষে কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন থেকে কুমিল্লাতেই। ফলে পরীক্ষার খাতা জমা দেওয়া, এডমিশন টেস্টের খাতা পাঠানো কিংবা নানান প্রশাসনিক কাগজপত্রের জন্য আর চট্টগ্রাম বা গাজীপুরে ছুটতে হবে না শিক্ষার্থী ও শিক্ষকদের।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এ ঘোষণা দেন।
কুমিল্লা নিয়ে ভিসির গর্ব
প্রফেসর ড. আমানুল্লাহ বলেন,
“কুমিল্লা অঞ্চলের মানুষ আর গাজীপুর বা চট্টগ্রামে ছুটবেন না। এখন কুমিল্লাতেই সব কাজ হবে। এই আঞ্চলিক কেন্দ্র আরও আগেই হওয়া উচিত ছিল। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো।”
তিনি কুমিল্লার ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাসের প্রশংসা করে বলেন,
“হাজার বছরের সংস্কৃতি, খাবার, মিষ্টান্ন, ভাষা ও মানুষ নিয়ে কুমিল্লা গর্ব করার মতো একটি অঞ্চল। এ অঞ্চল নিয়ে শত শত পৃষ্ঠা লেখা যাবে। কুমিল্লার সন্তানরা শুধু দেশে নয়, বিদেশেও সফলভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আমি নিজ চোখে দেখেছি, তারা কতটা পরিশ্রমী। যারা পরিশ্রম করে, তাদের সফল হবেই।”
নতুন দিগন্ত: গবেষণা ও ভাষা শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে গবেষণা করার সুযোগ এখন অনেক বেড়ে যাবে। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ল্যাংগুয়েজ ক্লাব চালু করার ঘোষণা দেন তিনি। যেখানে জাপানি, কোরিয়ান, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা দেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নত হবে।
তিনি আরও বলেন, ভিক্টোরিয়া কলেজের জিয়া অডিটোরিয়াম সংস্কারের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় অচিরেই হাতে নেবে।
উদ্বোধনীতে উপস্থিত অতিথিরা
কুমিল্লা হাউজিং এস্টেট এলাকায় নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আল মিঠু।
কুমিল্লাবাসীর স্বস্তি
শিক্ষার্থীরা মনে করছেন, এই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে প্রশাসনিক জটিলতা অনেকটা কমে যাবে। আগে ছোটখাটো কাজের জন্য চট্টগ্রাম কিংবা গাজীপুরে যেতে হতো, এতে সময় ও অর্থ— দুই দিকেই ভোগান্তি পোহাতে হতো। এখন কুমিল্লায় বসেই সব কাজ করা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...