প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 2 Sep 2025, 10:02 AM
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, পিআর-এর জন্য নয়। পিআর কী—তা সাধারণ মানুষ বোঝেই না। এটা কি খাওয়া যায়, না মাথায় দেওয়া যায়—সেটাও অনেকে জানে না। যারা পিআরের পেছনে ছুটছে, তারা মনে করছে ক্ষমতায় গেলেই সব পেয়ে যাবে।”
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ষড়যন্ত্রে থামানো যাবে না বিএনপিকে’
গয়েশ্বর রায় আরও বলেন, “৭১-এর পরাজিত শক্তি এবং ৭ই নভেম্বরের পরাজিত শক্তি দেশে-বিদেশে বসে নির্বাচন বানচালের পায়তারা করছে। বিএনপির বয়স ৪৭ বছর। তৃণমূলের কর্মীরা কখনও বিএনপিকে ছেড়ে যায়নি। বিএনপি হচ্ছে তৃণমূলের দল, জনগণের দল। বিএনপির সাথে সাধারণ কর্মী আছে, জনগণ আছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে রক্ত দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি। ধৈর্যের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছি।”
নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলেন
বর্তমান নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন গয়েশ্বর। তিনি বলেন, “সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায়, তবে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। সময়মতো নির্বাচন দিতে হলে বাস্তব উদ্যোগ নিতে হবে।”
বেলুন উড়িয়ে র্যালি, নগরজুড়ে উৎসবের আমেজ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কুমিল্লায় ছিল উৎসবমুখর পরিবেশ। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেতারা। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কারা ছিলেন মঞ্চে?
সমাবেশে উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এছাড়া বক্তব্য দেন—
-
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম
-
কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া
-
কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম
-
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন
-
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান
-
সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
-
মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির
এছাড়াও জেলার ১৭টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...