প্রতিবেদক: Md Mohiuddin | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2025, 6:08 PM
স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
সংগঠনের ফাউন্ডার ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাইদুর তাইফ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি এক্সপার্ট এর লেখক ইকবাল আহমেদ, স্মার্ট টক একাডেমি প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ তারেক, এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সহ সভাপতি হানিফ মোচ্ছাবীর।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, সমাজ হলো আমাদের জীবনের অপরিহার্য অংশ। সমাজের উন্নয়ন ছাড়া ব্যক্তি কিংবা জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক সংগঠনটি যেভাবে বিপদগ্রস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের কল্যাণে কাজ করা মানে মানবতার সেবা করা। সবাই মিলে একটু একটু করে কাজ করি, তবে সমাজের উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি সম্ভব হবে। সমাজসেবার মাধ্যমে একদিকে আমরা মানুষের উপকার করতে পারি, অন্যদিকে নিজের জীবনকে ও অর্থবহ করে তুলতে পারি।
সংগঠনের ফাউন্ডার ইয়াছিন আরাফাত বলেন, আমাদের সংগঠনের সবাই শিক্ষার্থী, আমাদের স্বপ্ন এই সংগঠনের মাধ্যমে মানবতা কাজের পাশাপাশি আগামী সুন্দর বাংলাদেশ গঠনে সহায়তা করা। উদ্যমীর সদস্যদের লক্ষ্য বিপদগ্রস্থ মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ইমরুল ইসলাম অভি, জাহিদ হাসান তনিম, প্রতিষ্ঠাকালীন সদস্য ইরফান খান জারিফ, জোনায়েদ হাজারী, মোহাম্মদ আসিম, মোঃ নাসিফ উদ্দিন, মোসা: সামছুন মাশরিকা, নাফিসা আঞ্জুম, চৌদ্দগ্রাম ব্রাঞ্চের কো অর্ডিনেটর তানভীর চৌধুরী, সিফাত মজুমদার, আবিদা হক তাসপী, হাফসা সাবা প্রমূখ।
অনুষ্ঠান অতিথি ও সংগঠনের সেরা পাঁচ সদস্যকে গাছ উপহার দেওয়া হয়। সব শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সমাপ্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...