প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2025, 1:04 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাকে নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গেনী মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।
তোফাজ্জল হোসেন ওই এলাকার বাসিন্দা এবং কুসিকের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের ছোট ভাই। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট কুমিল্লায় অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর সশস্ত্র হামলার পর সদর দক্ষিণ ও কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। উভয় মামলাতেই তোফাজ্জল হোসেন এজাহারভুক্ত আসামি। তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে তিনি কুসিকের দপ্তরে নিয়মিত অফিস করতেন। এমনকি নগরীর ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিনি সরাসরি জড়িত। তার বিরুদ্ধে অতীতেও গুরুতর অভিযোগ রয়েছে।”
পুলিশ আরও জানায়, তোফাজ্জল হোসেন ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গেনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। বর্তমানে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।
পেশাগত দায়িত্বে থাকা অবস্থায় একজন সরকারি প্রকৌশলীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং নিয়মিত অফিস করার সুযোগ পাওয়ায় কুমিল্লার নাগরিক সমাজে প্রশ্ন উঠেছে প্রশাসনের নজরদারি ও জবাবদিহিতা নিয়ে। একই সঙ্গে এই গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনের বিচার প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলেও মনে করছেন আন্দোলনকারীরা।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...