প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Aug 2025, 8:15 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে লরির চাপায় নিহত হয়েছেন প্রবাসী আবুল হোসেন (৪৫)। তিনি সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের কালন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশে নতুন ইউটার্ন ব্যবহার করার সময় দ্রুতগতির একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এর আগে গত ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হন। ওই ঘটনার পর প্রশাসন ইউটার্নটি বন্ধ ঘোষণা করে সদর দক্ষিণ থানার সামনে নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহ না যেতেই নতুন ইউটার্নেই আবার প্রাণ গেল এক প্রবাসীর।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন,
“দুর্ঘটনা রোধে নূরজাহানের সামনের ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ আবারও লরির চাপায় প্রাণহানি ঘটেছে।”
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে অবরোধ তুলে নেন।
স্থানীয়রা বলছেন, নতুন ইউটার্নটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। দ্রুত মহাসড়কে ইউটার্ন ব্যবস্থার আধুনিকায়ন ও বিকল্প সমাধান না করলে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা থামানো যাবে না।
এদিকে ধারাবাহিক দুর্ঘটনায় মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যাত্রী ও স্থানীয়দের দাবি— সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...