প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 22 Aug 2025, 8:27 PM
নয়ন দেওয়ানজী।।
ভাদ্রের মলয় হাওয়া শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বয়ে আনল এক আলোকময় দিন। কুমিল্লার লালমাই পাহাড়চূড়ার বুকে অবস্থিত মহাতীর্থ চণ্ডীমূড়া সেবাশ্রমে ভক্তির অগ্নিশিখায় দীপ্ত হলো মহা-গীতাযজ্ঞ, ভোগ ও মহাপ্রসাদ বিতরণ।
ভোর থেকে স্নিগ্ধ পাহাড়ি বাতাসে ভেসে এলো শঙ্খধ্বনি, ঘন্টা-ঘড়িয়ালের সুমধুর রিনিঝিনি। সহস্রাধিক ভক্ত জমে উঠলেন এই তীর্থক্ষেত্রে, যার মূল উদ্দেশ্য একটাই—বিশ্ব শান্তি ও মানব কল্যাণের মহাপ্রার্থনা। মন্দির-প্রাঙ্গণে গুঞ্জরিত হচ্ছিল গীতার শ্লোক—
“যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো যত্র পার্থো ধনুর্ধরঃ।”
ত্রিশূল উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. বিশ্বজিৎ দেব, তাপস কুমার নাহা, অ্যাডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার (সাংবাদিক) প্রমুখ ভক্তদের সাথে মিলেমিশে অংশ নিলেন এই ভক্তিময় মহাযজ্ঞে। পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব দীলিপ কুমার নাগ কানাই, জাগো হিন্দু পরিষদের সভাপতি সাগর দাশ, হিন্দু মহাজোটের সভাপতি অসিম দেব বর্মনসহ অসংখ্য ভক্তবৃন্দ।
সকালের সূর্য যখন লালমাই পাহাড়কে সোনালি রঙে ভাসিয়ে দিল, ঠিক তখনই শুরু হলো গীতাপাঠ। ভক্ত তাপস চন্দ্র দাসের কণ্ঠে ভক্তিগান, আর ধর্মীয় আলোচনায় চন্দন গোস্বামীর উপস্থাপন যেন মেলে ধরল ভক্তির এক অনন্য রূপ।
দ্বি-প্রহরে মহাপ্রসাদ বিতরণের সময় ভক্তদের চোখে মুখে ফুটে উঠল পূর্ণতার আভা। ভাত, তরকারি, খিচুড়ি আর ভক্তিরস মিলে গড়ে তুলল এমন এক ভোজ, যা শুধু খাদ্য নয়—অন্তরের আত্মতৃপ্তি।
মহাতীর্থ চণ্ডীমূড়া সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী দূর্লভ চন্দ্র দাস, সভাপতি ডা. দীলিপ সরকার ও সদস্য অমর সূত্রধরের স্নেহময় উপস্থিতিতে অনুষ্ঠানটি পেল আধ্যাত্মিক ঐশ্বর্যের পূর্ণতা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...