প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সারাদেশের খবর | প্রকাশ: 21 Aug 2025, 12:53 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৫২) নামের এক দালালকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবপাচার ও পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর উপজেলা ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। সেনা সদস্যরা জানান, সাজেদুল ইসলাম নোয়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন। এরপর অবৈধ পথে মানবপাচারের কাজে এসব পাসপোর্ট ব্যবহার করা হতো।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন—
“আটককৃত সাজেদুল ইসলামকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে পাসপোর্ট জালিয়াতি ও মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...