প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Aug 2025, 10:33 PM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতা জনগণের হাতে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাঁধা দিতে বা বন্ধ করতে পারবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি বেশি হয়, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বাজার পরিস্থিতি নিয়েও মন্তব্য করে তিনি জানান, “সাম্প্রতিক প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে। এজন্য দাম কিছুটা বেড়েছে। আলুর পর্যাপ্ত মজুদ রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম বেড়ে যাচ্ছে, কিন্তু কৃষকরা লাভ পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীরা বেশি লাভ করছে, এটা কমিয়ে আনতে হবে।”
স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পলিথিনের কারণে আমাদের মাটি নষ্ট হচ্ছে। পলিথিন কোনো অবস্থায় নষ্ট হয় না এবং পানি আটকে রাখে। এর কোনো উপকারিতা নেই, শুধুই ক্ষতি। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার শুরু করলে কৃষকরা লাভবান হবেন।”
এছাড়া তিনি সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক মুক্ত সমাজ গড়তে সবার সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি।”
পরিদর্শনকালে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ, শোষণমূলক মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং সুষ্ঠু নির্বাচনসহ সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...