প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 16 Aug 2025, 8:11 PM
নয়ন দেওয়ানজী।।
কুমিল্লার বরুড়া উপজেলার ১৪ নং লক্ষিপুর ইউনিয়নের অন্তর্গত চৌধুরী পুল হইতে ডাবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে শুক্রবার বিকেল চারটায় সাজানো হলো এক অনন্য সবুজের শোভাযাত্রা।
আয়োজনের পেছনে ছিলেন ৪ নং ওয়ার্ড মুড়াকোটা যুব সমাজ। তাদের হাতে গড়া এই বৃক্ষরোপণ যেন নিছক গাছ লাগানো নয়—এ যেন ভবিষ্যতের জন্য এক অঙ্গীকার, নতুন প্রজন্মের জন্য রেখে যাওয়া শ্বাসের বাতাস আর ছায়াঘেরা পথের প্রতিশ্রুতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সমাজ সেবক আমীর হোসাইন, প্রবাসী মাসুদ আলম সুজন, প্রবাসী মো. রুবেল হোসেন, সমাজসেবক আল আমিন, অলি আহমেদ, গাজী নুরুল ইসলাম, সায়মন, ইমন, সুমন, সজিব, হ্নদয়, শাওন, শাখাওয়াত, বিল্লালসহ আরও অনেকে।
গ্রীষ্মের দগদগে রোদে কিংবা বর্ষার ঢল নেমে আসা দিনের পথে যে সবুজ আজ শেকড় গেড়েছে, কাল সে-ই ছায়া দেবে পথিককে, আশ্রয় দেবে পাখিদের, ঠাণ্ডা বাতাসে ভরিয়ে দেবে গ্রামীণ হাওয়াকে।
একটু আনন্দ, একটু দায়িত্ববোধ, আর প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা মিশে মুড়াকোটা যুব সমাজের এই আয়োজনকে করেছে প্রাণবন্ত। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিতরা প্রতিজ্ঞা করেন—এই গাছগুলো শুধু লাগানো নয়, যত্নেও রাখা হবে।
সবুজ মানে জীবন, আর জীবন মানে আগামী—বরুড়ার যুব সমাজ সেই আগামীর পথেই রোপণ করল আশা নামের বীজ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...