প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jun 2025, 3:35 PM
নয়ন দেওয়ানজী।।
ঈদের সকাল।আকাশে সূর্য তখনও তেমন উঁকি দেয়নি, অথচ মানুষ ঘরে ঘরে জেগে উঠেছে উৎসবের মোহে। উঠোনে রক্তের রেখা বেয়ে বয়ে চলেছে ত্যাগের গল্প। একদিকে কোরবানির তর্জনী, অন্যদিকে কাঁপা কাঁপা হাতে উঠছে ছুরি–চাপাতি।
একটি দিন, একটি ছুরি, একটি ভুল… আর তার চিহ্ন থেকে যাচ্ছে সেলাইয়ের দাগে।
কুমিল্লার শহরতলী থেকে শুরু করে নগরের কেন্দ্র—প্রতিটি অলিগলিতে আজ যেন এক অস্থায়ী কসাইখানা। সাদা পাঞ্জাবির পকেটে লুকিয়ে থাকা লাল রঙটি এই দিনে আর ফুলের নয়—তা রক্তের, মাংসের, আর কখনো কখনো দুঃখেরও।
এবারের ঈদে কোরবানির পশু কাটতে গিয়ে শুধু কুমিল্লাতেই ৬০ জন মানুষ আহত হয়েছেন।
২৫ জন ছুটে এসেছেন কুমিল্লা জেনারেল হাসপাতালে,
আরো ৩৫ জন চিকিৎসা নিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজে।
একদিনের কসাই হয়ে যারা ছুরি ধরেছিলেন, তাদের বেশিরভাগই হয় আঙুলে, নয়তো পায়ে পেয়েছেন ভয়াবহ ক্ষত। কারো রগ কাটা গেছে, কারো রক্ত থামতেই চাইছে না। হাসপাতালের জরুরি বিভাগে ঈদের মিষ্টির বদলে ঘুরছে গজ, ব্যান্ডেজ আর অস্থির মুখ।
“জীবনে কসাই ছিলাম না, শুধু ঈদের দিনে ছুরি ধরি... আর এবার তো ইউটিউবে দেখে শিখে নিয়েছিলাম,” — এক তরুণ বলছিলেন কাতর স্বরে।
তার চোখে ঈদের আলো নয়, যেন কৃতকর্মের অন্ধকার।
কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জোবায়ের জানালেন,
“এই আহত মানুষগুলো আসলে ছুরি নয়, নিয়েছে ঝুঁকি। ঈদের দিনে একটিবারের জন্য নিজেদের কসাই ভেবে যা করেছে, সেটাই এখন কাল হয়েছে।”
চাপাতির তীক্ষ্ণ ধারে মাংসের বদলে চিৎকার উঠেছে পাড়া-প্রতিবেশে।
রক্ত পড়েছে কোরবানির পশুর নয়, বরং মাংস কাটতে গিয়ে নিজের শরীর থেকেই।
একদিনের জন্য কসাই হলে যেমন পশু ব্যথা পায়, তেমনি মানুষও পায়।
আমাদের ত্যাগ যদি হয় অসতর্ক, তবে ঈদ পরিণত হয় ট্র্যাজেডিতে।
জানানো দরকার, শেখানো দরকার, আর সবচেয়ে জরুরি—মেনে চলা উচিত সচেতনতা।
হোক তা কসাইয়ের হাতে ছুরি, নাকি কাঁচা হাতে ছুরি ধরা কোনো উৎসাহী তরুণের হাতে।
ঈদ মানে শুধু ধর্ম নয়, উৎসব নয়—ঈদ মানে দায়িত্ব।
প্রত্যেক ছুরির ঘায়ে যদি একটু যত্ন, একটু চিন্তা যোগ হয়—তবে হয়তো এই সংখ্যা আর বাড়বে না।
পরের ঈদে যেন আর কোনো হাত কাটা না পড়ে নিজের ভুলে—এই কামনা আমাদের সকলের।
ত্যাগ হোক শ্রদ্ধার, আর উৎসব হোক বেদনাহীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...