প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 12:36 AM
নয়ন দেওয়ানজী।।
প্রশাসনের নীরব সেনানীদের একজন, রাষ্ট্রের মাঠপর্যায়ে জনগণের নিকটতম সেবাদানকারী কর্মকর্তা হিসেবে পরিচিত সহকারী কমিশনার (ভূমি)। আর সেই গুরুত্বপূর্ণ দায়িত্বেই এখন বরুড়া উপজেলায় এসেছেন এক প্রতিশ্রুতিশীল প্রশাসনিক ব্যক্তিত্ব—আহসান হাফিজ।
তারুণ্যের দীপ্তি, কর্তব্যবোধের দৃঢ়তা ও সেবার এক নবতর অঙ্গীকার নিয়ে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ৪ আগস্ট ২০২৫ ইং তারিখে বরুড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি বরিশাল জেলার ঐতিহ্যবাহী বানারীপাড়া উপজেলায় একই পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করেছেন। মাঠপর্যায়ের প্রশাসনে তাঁর সরলতা, পেশাগত আন্তরিকতা এবং জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ মানসিকতা তাঁকে ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য নাম হিসেবে গড়ে তুলেছে।
বরুড়ায় আগমনের দিনটিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয় হৃদয়গ্রাহী অভ্যর্থনা। উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং মহোদয় নিজ হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন সহকর্মীর প্রতি শুভকামনা জানান। এ সময় উপজেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আন্তরিক ও সৌহার্দ্যময় পরিবেশ।
নবাগত এসি ল্যান্ড আহসান হাফিজ ৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) থেকে নিয়মিত অফিস শুরু করছেন। তাঁর আগমন বরুড়ায় প্রশাসনিক গতিশীলতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত অনেকেই। বরুড়া—যে জনপদ তার মাটি, মানুষ, ঐতিহ্য আর সম্ভাবনার গৌরবে উদ্ভাসিত—সেখানে ভূমি প্রশাসনের দায়িত্বে এমন এক উদ্যমী কর্মকর্তার আগমন নিঃসন্দেহে নতুন আশাবাদের বার্তা বয়ে আনবে। জনসেবাকে যিনি পেশাগত দায়িত্বের বাইরেও মনে করেন একধরনের নৈতিক সাধনা, সেই আহসান হাফিজ বরুড়ার মাটি ও মানুষের সঙ্গে গড়ে তুলবেন নিবিড় সংযোগ—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...