প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 4 Aug 2025, 1:35 PM
ঝঞ্ঝাবিক্ষুব্ধ হৃদয় যখন নিজেই অবসানে পৌঁছায়,
ঝগড়ার উত্তাপ নিস্তব্ধতায় নিঃশেষিত হয়ে যায়—
তখন এক অদ্ভুত প্রশান্তি জমে থাকে সম্পর্কের প্রান্তে।
যেন শব্দের অবসানেই শুরু হয় অনুচ্চারিত অন্তরঙ্গতা।
এইজন্যই তো—তোমার নীরবতা আমাকে অনিবার্যভাবে টানে।
তোমার প্রতি এক অন্তর্জাগতিক আকর্ষণ—
যাকে ভাষায় ধরা যায় না, কেবল অনুভব করা যায়
শরতের মেঘে, নবান্নের গন্ধে, নিভে যাওয়া আলোর রেখায়।
তোমায় ভালোলাগে, ভালোবাসি বেশ ,
এই উচ্চারণ, যদিও অনুচিত—
তবুও হৃদয়ের অনুশাসন বড় নির্মম।
আমি জানি, এ বলা মানে সীমালঙ্ঘন,
তোমার ব্যবস্থাপত্রে হয়তো এই অনুভবের স্থান নেই।
আমি এক প্রেমের সাধক হয়েও
না, কোনো ব্যতিক্রমী দাবিতে নয়,
বরং নিজেকে সীমিত রেখেই যতটা পারি কম জ্বালা দিই।
তোমায় কেবল হাসিমুখে দেখতে চেয়েছি,
যেন আমার গ্লানির ছোঁয়া না লাগে তোমার দিনশেষের প্রশান্তিতে।
তবে আমার দুর্দিনগুলো ছিল একান্ত একাকী।
নিঃসঙ্গতার শীতল ছায়ায় দাঁড়িয়ে,
আমি কাউকে খুঁজিনি—
কারণ পাওয়ার প্রত্যাশাও শূন্যতার ফাঁদে পড়ে নিঃশেষ।
এখন আমি শূন্যতার মধ্যেই সন্ধান খুঁজি,
আমার জগৎ এক প্রলম্বিত মৌনতার মহাকাব্য—
যেখানে বামপাশে বসে আছে মৌনতা,
ডানপাশে গুটিয়ে থাকা শূন্যতা,
আর মাঝখানে আমি—
হাঁটু গেড়ে বসে থাকা এক নির্বাক সাধ্বী।
এই রকমই হয়ে গেছে আমার চেতনা—
যেমন আছে, তেমনই সুদৃশ্য।
নৈঃশব্দ্যের ঔজ্জ্বল্যে এখন নিজেকেই আলোকিত ভাবি।
—খাজিনা খাজি, কবি ও সংগঠক
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...