প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:56 PM
পবিত্র মসজিদের নিস্তব্ধতায় যখন নামাজরত মুসল্লিদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল তাকবিরের ধ্বনি, তখনই ছুরির কোপে ছিন্ন হলো সেই শান্তি। বুড়িচং উপজেলার শংকুচাইল মসজিদে এশার নামাজ চলাকালীন সময়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন সায়মন (২৮) নামের এক যুবক।
শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদের ভেতরে এ ঘটনাটি ঘটে। আহত সায়মন স্থানীয় শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী এবং সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার সূত্রপাত
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ও বাজারের ব্যবসায়ী মো. সেলিম জানান, বাজারের জনতা ব্যাংকের পাশে সায়মনের দোকান থেকে নতুন মোবাইল ক্রয় করেছিলেন সুমন (২৬) নামের এক যুবক। টাকা চাওয়ার পরও না দেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তীতে শনিবার এশার নামাজের দ্বিতীয় রাকাতের সেজদার সময় সুমন মসজিদের ভেতরে ঢুকে সায়মনের ওপর হামলা চালায়।
মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন,
“এশার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদারত অবস্থায় আচমকা ছুরিকাঘাতের শব্দে জামাতে ভীতির সঞ্চার হয়।”
অভিযুক্তের পরিচয় ও অভিযোগ
ঘাতক সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ভিডিও ম্যান আব্দুল ছাত্তারের ছেলে। স্থানীয়রা জানান, তিনি মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পুলিশের বক্তব্য
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে, তাকে আইনের আওতায় আনা হবে।”
পবিত্র মসজিদের ভেতরে এভাবে রক্তাক্ত হামলার ঘটনা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, মাদকসেবী ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...