প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 2 Aug 2025, 11:57 PM
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি ব্যাখ্যামূলক বিবৃতি দিয়েছে। শনিবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এই বিবৃতি পাঠ করেন। সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হওয়ায় এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা মূলত সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় আর্থিক প্রণোদনা হিসেবে চালু করা হয়েছে।
শিক্ষা জরিপের তথ্য তুলে ধরে মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের সন্তান। অন্যদিকে, কিন্ডারগার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবারের। সেই বিবেচনায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা বিশেষ তাৎপর্য বহন করে।
এতে আরও বলা হয়, কিন্ডারগার্টেনগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় ২য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদা বৃত্তি পরীক্ষা চালু রয়েছে, যেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে না। এজন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষার দাবি অভিভাবকদের পক্ষ থেকেই এসেছে।
মন্ত্রণালয় উল্লেখ করে, বাংলাদেশের সংবিধানের ১৭(ক) অনুচ্ছেদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, ১৯৯০ অনুযায়ী সকল শিশুর জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকারের বাধ্যবাধকতা। এ প্রেক্ষাপটে সরকারি বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক—এমন অভিযোগ সঠিক নয়।
বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার একটি হলো এ বৃত্তি পরীক্ষা। সরকারের নীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এখনো কোনো ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ কার্যকর নয়, তাই যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিয়েছেন, তা মূলত তাঁদের স্বেচ্ছাচয়ন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...