প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2025, 10:47 PM
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক সাফল্যের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ এক সম্মেলন।
গত শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ময়নামতি অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন- কুমিল্লা উত্তর ও দক্ষিণ মূখ্য অঞ্চলের অঞ্চল শাখা ব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনায় মূল প্রতিপাদ্য ছিল আসছে ৩০ জুন ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের পর্যালোচনা ও আগামীর পরিকল্পনা।
ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (এক) মোঃ আব্দুর রহিম বলেন- ব্যাংকের উন্নয়ন ও লক্ষ্য পূরণে কর্মকর্তাদের আরো কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।
সম্মেলন সভাপতি কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান বলেন- নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে কার্যকর কৌশল গ্রহণ ও মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির বিকল্প নেই।
ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কুমিল্লা উত্তর উপমহাব্যবস্থাপক ভূপতি রঞ্জন দাস ও আঞ্চলিক ব্যবস্থাপক কুমিল্লা দক্ষিণ সহকারী মহাব্যবস্থাপক তানভীর সাইফুল্লাহ।
সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বর্তমান সাফল্য, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও তা অর্জনে করণীয় বিষয়ে মতামত দেন। এ ছাড়াও ব্যাংকের আধুনিকায়ন, গ্রাহকসেবা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...