প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 26 Jul 2025, 9:53 PM
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে বর্ণিল আবহে সম্পন্ন হলো সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ। শনিবার কুমিল্লা আইডিয়াল কলেজের স্নিগ্ধ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন সিনিয়র রোভার মেট ও গার্ল ইন সিনিয়র রোভার মেট।
ওয়ার্কশপের সভাপতিত্ব করেন রোভার অঞ্চলের লিডার ট্রেইনার ও কর্মশালার পরিচালক অধ্যাপক মো. আবু তাহের। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। বিশেষ আলোচনায় অংশ নেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা, জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. মাঈনুদ্দীন খন্দকার, যুগ্ম সম্পাদক দাউদ খান দোলন, ইবনে তাইমিয়া কলেজ রোভার স্কাউট ইউনিট লিডার সুলতান মু. ইলিয়াস শাহ এবং আইডিয়াল কলেজ পরিচালনা কমিটির সদস্য হাফেজ আহম্মদ সোহেল।
জুলাই আন্দোলনের অভিজ্ঞতার কার্ডে তথ্য সংরক্ষণ ও প্রামাণ্য উপস্থাপনা নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ সেশন। কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট নূর মাহিন, ভাষা সৈনিক অজিত গুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস, কুমিল্লা সরকারি কলেজের সিনিয়র রোভার মেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার সদস্যরা।
উপস্থিত বক্তারা রোভার আন্দোলনের ঐতিহ্য, দায়িত্ববোধ ও মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত তুলে ধরে তরুণ প্রজন্মকে সেবার পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...