প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 25 Jul 2025, 10:51 PM
খাজিনা আক্তার||
কবিতা যেখানে আর কেবল ছন্দ নয়, হয়ে ওঠে আত্মার অনুনাদ—সেই প্রগাঢ় অনুরণনেই কুমিল্লা সাক্ষী হলো এক ব্যতিক্রমধর্মী সাহিত্যিক পর্বের। ২৫ জুলাই ২০২৫, শুক্রবার বিকেল পাঁচটায়, কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লার পবিত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘অনাদি কালের হৃদয়-উৎস হতে’ (পর্ব ১৩)—এক অনিন্দ্যসুন্দর আবৃত্তি আয়োজন, যেখানে শব্দ ছিল ধ্যান, কণ্ঠ ছিল উপাসনা।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে নিবিষ্ট এ আখ্যান কেবল একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না, ছিল এক দর্শন, এক শিকড়-সন্ধান। শব্দের গভীরতর স্তর থেকে উঠে আসা প্রতিটি আবৃত্তি যেন সময়ের বক্ষ চিরে শোনাল চেতনার মৌল সুর।
একক আবৃত্তির রথী-অরথীরা যাঁরা এই সন্ধ্যায় কণ্ঠ দিয়েছিলেন কবিতার আত্মায়:
আলী হোসেন চৌধুরী, উত্তম বহ্নি সেন, কাজী মাহতাব সুমন, গোলাম মোস্তফা, জি এম মহসিন কবির, জিৎ নাথ, দীপ্ত রাজ দত্ত, নীলা হাসান, নুসরাত জাহান চৌধুরী, ফারদিয়া আশরাফী, বিদ্যুৎ দত্ত,মাহতাব সোহেল, মুর্শিদা পাঠান, মো. আল-আমিন, মোঃ খলিলুর রহমান অভ্র,রাকা সরকার, রীতা সরকার, রুবেল কুদ্দুস, রুমানা রুমি, রেজা এ রাকিব, সাব্বীর আহমেদ খান, সারোয়ার নাঈম, সুমাইয়া আক্তার , সুলতানা পারভিন দীপালি , সৈয়দ ফয়সাল আহমদ সোহেল আনোয়ার, হাসান সাহেল জয় ।
আয়োজনে বিশেষ ভূমিকা রাখে আবৃত্তি বিভাগ, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা, শিশু-কিশোর বিভাগ এবং পরম্পরার শিশু ও কিশোর বিভাগের বাগ্মীরা ।কাজী মাহতাব সুমনের নির্দেশনায় পরিবেশিত হয় তিনটি বৃন্দ কবিতা। আবৃত্তি—এই প্রাচীনতম শিল্পমাধ্যমটি যেন এ সন্ধ্যায় পেয়েছিল নবজন্ম, নবমূর্ছনা। শুদ্ধ উচ্চারণ, স্বরের পরিমিত ওঠানামা আর অনুভবের অনুপম প্রকাশে কবিতাগুলো রূপ নেয় এক একটি প্রাণচিত্রে—যেখানে বিদ্রোহ, প্রেম, দেশপ্রেম, বেদনা ও নির্বেদ সব এক হয়ে মিশে যায় অনন্তে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...