প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 22 Jul 2025, 12:19 AM
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য শিশুর মর্মান্তিক মৃত্যু এবং আহতের ঘটনায় সারা দেশ শোকে স্তব্ধ। এই অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার বিকেলে দেশবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন ভিডিও বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, হাসপাতালে ভিড় না করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আহত শিশুদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা নেই। আমাদের উপস্থিতি নতুন সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে। তাই দূরে থেকেই প্রার্থনায় অংশ নিতে বলছি।”
ঘটনাটিকে “অবিশ্বাস্য” আখ্যা দিয়ে তিনি বলেন, “আমার ভাষা হারিয়ে গেছে। কিভাবে বলব কিছু, সেটাও বুঝতে পারছি না। সারাদেশের মানুষ আজ স্তব্ধ। একটি প্রশিক্ষণ বিমান কচি শিশুদের ওপর আছড়ে পড়বে, এটা কেউ কল্পনাও করেনি। আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছি, যা ধারণাতীত।”
তিনি আরও বলেন, “আগুনে পুড়ে শিশুদের মৃত্যু হয়েছে— মা-বাবাদের মুখে কী বলবো? এখনো হাসপাতালে মৃতদেহ আসছে, মা-বাবা খুঁজছেন সন্তানকে। অনেকের চেনারও উপায় নেই। এই ক্ষত কখনো ভোলার নয়।”
এ ঘটনায় নিহত শিশুদের স্মরণে আগামীকাল ২২ জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ থেকে দোয়া চলবে। এই নিষ্পাপ শিশুগুলো ফিরে আসবে না—তবুও আমরা তাদের স্মৃতিকে হৃদয়ে রাখব।”
তিনি আরও বলেন, “শিশুদের বাবা-মা ও স্বজনদের আমরা জানাই গভীর সমবেদনা। বাংলাদেশ জাতি হিসেবে আপনাদের পাশে আছে। আপনার সন্তানেরা, এখন পুরো দেশের সন্তান। সবাইকে ধৈর্য ধরতে বলছি। আল্লাহ আপনাদের শক্তি দিন, নিহত শিশুদের জান্নাত নসিব করুন।”
এ হৃদয়বিদারক ঘটনায় দেশের সর্বস্তরের মানুষ শোকাহত। নানা স্থানে কালো ব্যানার, মৌন মিছিল ও মসজিদ-মন্দিরে দোয়ার আয়োজন চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আগামীকাল জাতীয়ভাবে নিহত শিশুদের স্মরণে নীরবতা পালন ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...