প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: কৃষি ও প্রকৃতি | প্রকাশ: 8 Jun 2025, 12:56 AM
প্রতি বছর দেশে আলুর বাম্পার ফলন হলেও হিমাগার সংকটে সেই ফসলের বড় একটি অংশ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের কষ্টার্জিত আলু যখন বাজারে মাত্র ৫ থেকে ৬ টাকা কেজি দরে বিক্রি হয়, তখন তা শুধু অর্থনৈতিক ক্ষতির বিষয় নয়—এটি খাদ্য নিরাপত্তারও হুমকি।
দেশে বর্তমানে বছরে ১ থেকে ২ কোটি টন আলু উৎপাদিত হয়। অথচ মাত্র ২২ লাখ টন আলু সংরক্ষণের মতো জায়গা রয়েছে ৩৩৭টি হিমাগারে। অর্থাৎ মাত্র ৫ ভাগ আলু সংরক্ষণের সুযোগ থাকছে, বাকিটুকু সময়ের আগেই বিক্রি করতে হচ্ছে বা পচে যাচ্ছে। ফলে প্রতি বছর ১৫ থেকে ২০ শতাংশ আলু নষ্ট হয়ে যায়—যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা।
হিমাগারে প্রতি বস্তা আলু সংরক্ষণের খরচ ২০০ থেকে ৩০০ টাকা হলেও, কৃষক নিজ বাড়িতে বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করলে খরচ পড়ে মাত্র ২০ থেকে ২৫ টাকা। এই ব্যবধানই চাষিদের নতুন চিন্তার দিকে ধাবিত করছে—হিমাগার না পেলে নিজেই সংরক্ষণ করো।
বাড়িতেই আলু সংরক্ষণের সহজ পদ্ধতি
আলু সংগ্রহের পর সরাসরি প্রখর সূর্যরশ্মি থেকে দূরে রাখতে হবে। সূর্য আলোতে আলুতে "ব্ল্যাক হার্ট" রোগ দেখা দিতে পারে। এরপর কাটা, পচা, থেঁতলানো বা রোগাক্রান্ত আলু বাদ দিয়ে ভালো আলু আলাদা করতে হবে। এরপর ছায়া-আলোযুক্ত জায়গায় শুকিয়ে ঠাণ্ডা ও বায়ু চলাচল করে এমন ঘরে গুদামজাত করতে হবে।
ঘরটি হতে হবে বাঁশ ও ছনের তৈরি, মাটি থেকে উঁচু, যেন আলুর শ্বাস-প্রশ্বাসের সময় তৈরি হওয়া তাপ বাইরে বের হতে পারে। মেঝেতে বাঁশের চাটাই বা বালু বিছিয়ে আলু স্তুপ করে রাখতে হবে। স্তুপ যেন এক মিটার উচ্চতা ও দুই মিটারের বেশি প্রস্থ না হয়। আলু রাখা যাবে বাঁশের ঝুড়ি, ডোল বা মাটির পাত্রেও।
রোগ ও পোকা দমনে কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা যাবে নিম, নিশিন্দা, বিষকাটালির পাতা গুঁড়ো করে মিশিয়ে দেওয়া। গুদামে আলু রাখার সময় প্রতি ১৫ দিন পরপর পর্যবেক্ষণ জরুরি। পচা আলু সরিয়ে দিতে হবে, ইঁদুর বা পোকামাকড় দেখা দিলে তা দমন করতে হবে।
বীজ আলুর জন্য বাড়তি যত্ন
বীজ হিসেবে রাখা আলুতে অঙ্কুর গজানো শুরু হলে, সেগুলো আলাদা করে এমন স্থানে রাখতে হবে যেখানে হালকা আলো পড়ে এবং ভালোভাবে বায়ু চলাচল করে। অঙ্কুর গজানোর পর বেশি দিন রাখলে আলুর মান নষ্ট হয়, তাই দ্রুত বীজ ব্যবহার করতে হবে।
গবেষণা ও কৃষি অফিসের সহায়তা
এই ঘরোয়া সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবিত হয়েছে শস্য বহুমুখীকরণ কর্মসূচি (সিডিপি)-এর আওতায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। যে কোনো পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিস ও উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রযুক্তির অভাব নয়, প্রয়োজন সচেতনতা ও প্রয়োগ। অল্প খরচে নিজ ঘরেই আলু সংরক্ষণ করে কৃষক নিজেই নিজের রক্ষাকর্তা হতে পারেন। হিমাগার না থাকাটাই যেন অজুহাত না হয়, বরং উৎসাহ হয়ে উঠুক নতুন পথ খোঁজার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...