প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 19 Jul 2025, 12:11 AM
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী মৃত্তিকা নন্দী পূজা ও খুশি রাণী ঘোষ সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ প্লাস প্রাপ্ত হওয়ায় তাদেরকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলবেলা নগরীর রাণীর বাজার রোডস্থ রাসস্থলীতে এ সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও ত্রিশূল গীতা শিক্ষালয়ের গৌরবের ৩য় বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে বৈদিক মন্ত্র ও গীতার প্রতিটি অধ্যায়ের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মাঝে পুরস্কার ও মেধা স্বীকৃতি সনদ বিতরণ করা হয়। এরা হলেন- ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী প্রান্তিক দত্ত, চিন্ময় কুমার দত্ত, মৃদুল ভৌমিক, সৃষ্টি দেবনাথ, নম্রতা সূত্রধর, অপরাজিতা অধিকারী, প্রাঞ্জল দত্ত, অনির্বাণ ভৌমিক, তরী সরকার, বৈশাখী সোম, চৈতি, পূজা দত্ত, মুগ্ধ দত্ত, কৃশ ঘোষ, তনয়া চন্দ, সেগুপ্তা দাস পিউ, উদ্ভাস ঘোষ, ঐশী সাহা, স্নেহা ও প্রত্যয় ঘোষ।
এসময় বক্তারা বলেন- কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের দুই শিক্ষার্থী সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হচ্ছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই অনুষ্ঠানে জিপিএ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মাধ্যমে তাদের এই সাফল্যে উৎসাহিত করা হচ্ছে।
ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিশূল গীতা শিক্ষালয় এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক জেলা জিপি এডভোকেট তপন বিহারী নাগ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রোটাঃ নারায়ণ চন্দ্র ভৌমিক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাপস কুমার নাহা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয় এর সভাপতি (কর্ণধার) আশিষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ ত্রিশূল গীতা শিক্ষালয়ের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...