প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 15 Jul 2025, 12:55 AM
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার অনামিকা দেবনাথ। তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজের আবাসিক শিক্ষার্থী। ১৩০০ নম্বরের পরীক্ষায় অনামিকার প্রাপ্ত নম্বর ১২৬৪।
অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। তার বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা বীণা দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
সোমবার (১৪ জুলাই) দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন অনামিকা। তিনি বলেন, “সপ্তম শ্রেণি থেকে ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়ছি। আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার শিক্ষকদের। তাদের প্রচেষ্টা ও নিয়মিত অনুশীলনের কারণেই এতদূর আসতে পেরেছি।”
ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে অনামিকা জানান, “আমি গবেষণামূলক কাজ করতে চাই এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, “সফলতার মূল চাবিকাঠি ছিল আত্মবিশ্বাস ও নিয়মিত পড়াশোনা। প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিনে পড়াশোনা করতাম—সকালে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান, বিকেলে স্কুলের কাজ এবং রাতে দুর্বল বিষয়গুলোর চর্চা করতাম।”
শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নন অনামিকা; পড়াশোনার পাশাপাশি তার রয়েছে কবিতা আবৃতির প্রতি গভীর ভালোবাসা, যা ভবিষ্যতে আরও লালন করতে চান।
মেয়ের সাফল্যে আবেগাপ্লুত অনামিকার মা বলেন, “সে শুরু থেকেই ক্যাডেট কলেজে থেকে কঠোর পরিশ্রম করেছে। তার এই অর্জনের পেছনে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। আমি চাই, সে ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করুক, দেশের জন্য কিছু করুক।”
প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ। মোট ৯,৯০২ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...