প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোটারি /রোটার্যাক্ট /ইন্টার্যাক্ট | প্রকাশ: 11 Jul 2025, 6:01 PM
খাজিনা আক্তার||
১১ জুলাই ২০২৫ খ্রি,সমাজসেবায় দীপ্ত, দীপ্তশিখা হাতে নিয়ে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের শুরু করলো নতুন বছরের যাত্রা। নগরীর বাগিচাগাঁওয়ের প্রাণকেন্দ্র কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হলো রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর’-এর ‘ইয়ার লাঞ্চিং’ অনুষ্ঠান—যেখানে আলো, আশ্বাস ও আগামীর স্বপ্ন গাঁথা হয়ে উঠল এক মহাসমাবেশে।ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্ট রাব্বি খন্দকার হৃদয়ের মুগ্ধতায় সঞ্চারিত সভাপতিত্বে শুরু হয় এই মর্মস্পর্শী আয়োজন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা, এরপর জাতীয় সংগীতের গম্ভীর গর্জনে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। ক্লাব সেক্রেটারি রো. আজিম উল্লাহ হানিফ পাঠ করেন বার্ষিক পরিকল্পনা—যা ছিল নতুন স্বপ্নের নকশা ও মানবসেবার মানচিত্র।রোটারিয়ান ভাইস প্রেসিডেন্ট মুনতাসির সুব্রতের কণ্ঠে ছিল সাহসী সুর—যেখানে শোনা গেল এক অনাগত কালপঞ্জির পদধ্বনি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আলোকিত সমাজকর্মী তাহমিন শবনম, যিনি বলেন—
"রোটারি ক্লাব কেবল সংগঠন নয়, এটি এক মানবিক চেতনার আলয়, যেখানে প্রতিটি সদস্য নিজেকে নিঃস্বার্থ দানে সঁপে দেয় মানবতার শ্রেষ্ঠ আদর্শে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা আরসিসি অধ্যক্ষ রোটারিয়ান মহিউদ্দিন লিটন, রো. ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার পিপি আবদুল্লাহীল বাকী, রো. ক্লাব অব কুমিল্লা মেঘনার উপদেষ্টা মহিউদ্দিন নায়েল, রো. ক্লাব অব চিটাগাং সাগরিকার পিপি শাখাওয়াত হোসেন রিয়াদ, রো. ক্লাব অব কুমিল্লা ময়নামতির পিপি মাসুমুল বারী কাওসার, ও পিপি নাজমুল হুদা সোহাগ, রো. ক্লাব অব ময়নামতির প্রেসিডেন্ট ফারিয়া, রো. ক্লাব অব কুমিল্লা ময়নামতির সেক্রেটারি সাগর দেবনাথ, রো. ক্লাব অব ময়নামতির সেক্রেটারি ইয়াসির হানজালা ইফতি, রো. ক্লাব অব কুমিল্লা মহানগরের পিপি আবু নেছার উদ্দিন, পিপি মাইনুল আরেফীন তমাল, পিপি পিন্টু চন্দ্র সরকার, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাবেকুন মজুমদার সনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কবি খাজিনা আক্তার খাজি—যার ভাষা ও উপস্থিতিতে মিলনায়তন পেয়েছিল নান্দনিক ঔজ্জ্বল্য। আরও ছিলেন সুমাইয়া হিমি, পিয়ন্তা পোদ্দার, খালেদ হাজারী, আহমেদ অন্তর, প্রীতম প্রমুখ।
আয়োজনজুড়ে এক অভূতপূর্ব সৌহার্দ্য, সংহতি ও সমাজসেবার গভীর প্রত্যয় ছড়িয়ে ছিল। এটা শুধু লাঞ্চিং নয়, ছিল এক মানসপট পরিবর্তনের অনবদ্য সূচনা—যেখানে প্রত্যেক রোটারেক্ট আলোকদূত হয়ে এগিয়ে যাবেন মানবকল্যাণের পথে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...