প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:41 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক সালিশ বৈঠকের পর সংঘটিত গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হওয়ার পর থেকে গ্রামে পুরুষশূন্য পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে কড়ইবাড়ি গ্রামে ছিল নীরবতা। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ, আর মাঝেমধ্যে টহল দিচ্ছে পুলিশ ও র্যাবের গাড়ি। স্থানীয়রা বলছেন, গ্রেপ্তার আতঙ্কে পুরুষরা এলাকা ছেড়েছেন।
নিহতরা হলেন—কড়ইবাড়ি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রোকসানা বেগম রুবি (৪৭), তার মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) এবং ছেলে রাসেল মিয়া (৪০)। এ ঘটনায় রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৭) গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় মরদেহ তিনটি কুমেক হাসপাতাল থেকে কড়ইবাড়ির উদ্দেশে রওনা হয়। পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার কারণে একজন সদস্য মরদেহ গ্রহণের জন্য পুলিশের সঙ্গে গ্রামে যান। নিহতদের পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে আশ্রয় নিয়েছেন। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের পরও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নিহত জোনাকির স্বামী আলমগীর হোসেন বলেন,
“লাশের গাড়ির সঙ্গে পরিবারের একজন ছাড়া কেউ যেতে পারেনি। আমরা বাড়ি ফিরলে বাকিদেরও মেরে ফেলা হতে পারে। বৃহস্পতিবার মেয়েকে স্কুলে দিয়ে আসার পর হামলার খবর পাই। কোনোভাবে প্রাণে বাঁচি এবং হাসপাতালে আশ্রয় নিই।”
তিনি আরও অভিযোগ করেন, “হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার রাতেও তারা মিটিং করেছে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো মামলা দায়ের হয়নি। মুরাদনগর থানার ওসি মাহফুজুর রহমান বলেন,
“মরদেহ পুলিশের উপস্থিতিতে দাফন করা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ও ছিনতাই সংক্রান্ত এক সালিশি বৈঠকে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই রুবি ও তার দুই সন্তানকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়।
জানা গেছে, নিহত তিনজনসহ পরিবারটির পাঁচ সদস্যের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ নানা অভিযোগে মোট ৪৩টি মামলা রয়েছে। এর মধ্যে নিহতদের বিরুদ্ধেই রয়েছে ৩০টি মামলা।
এ হত্যাকাণ্ড ঘিরে কুমিল্লা জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...