প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: অর্থনীতি | প্রকাশ: 7 Jun 2025, 3:17 AM
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও ঈদ পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো অপরাধ দমন করতে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে এবং ইতোমধ্যেই তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে কর্নেল রেজাউল কবির এসব কথা জানান। তিনি বলেন, “এই ঈদে আমরা গরু চোরাচালান পুরোপুরি রুখে দিয়েছি। এবার চামড়ার পাচারও কঠোরভাবে রোধ করা হবে। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। কোনভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”
কুমিল্লা সেক্টরের আওতাধীন ৩২৭ কিলোমিটার সীমান্তে বিজিবি অতীতের চেয়ে অনেক বেশি সক্রিয় থাকবে বলে জানান সেক্টর কমান্ডার। তিনি আরও বলেন, “বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। সীমান্ত চৌকিগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন সীমান্তপথে সম্ভাব্য চোরাচালান রুট চিহ্নিত করে সেখানে বিশেষ অভিযান চালানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, অন্যান্য বিজিবি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
কোরবানির সময় চামড়া পাচারের আশঙ্কা থেকেই সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সূত্র জানায়, পাচারকারীরা যাতে নদীপথ, কাঁচা রাস্তা বা অরক্ষিত সীমান্ত দিয়ে চামড়া পাচার করতে না পারে, সে জন্য বিশেষ টহল ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী জনগণকেও চোরাচালান প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কর্নেল রেজাউল কবির বলেন, “দেশের সম্পদ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। বিজিবি জনগণের পাশে থেকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...