প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 4 Jul 2025, 3:50 PM
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫)–কে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় একটি বাড়ির সেপটিক ট্যাংকে। হৃদয়বিদারক এই হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে তিনজন পেশাদার ভাড়াটে খুনি। হত্যার পেছনে চুক্তির মূল্য ধরা হয়েছিল মাত্র ২ লাখ টাকা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গ্রেপ্তার চার আসামি—নিহতের ভাশুরের স্ত্রী নুরজাহান বেগম এবং ভাড়াটে খুনি আনোয়ার হোসেন, রুবেল আহমেদ মিন্টু ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু—বুধবার আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুরনো জমি বিরোধ থেকে রক্তাক্ত প্রতিশোধ
পুলিশ জানায়, নিহত ফেরদৌসী বেগম এবং তার স্বামীর বড় ভাইয়ের স্ত্রী নুরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিরোধ মীমাংসায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রতিহিংসার পথ বেছে নেন নুরজাহান। তিনি আনোয়ার হোসেন নামের এক ভাড়াটে খুনির সঙ্গে ২ লাখ টাকার বিনিময়ে ফেরদৌসীকে হত্যার চুক্তি করেন। পরে এই কাজে সহযোগিতা করে রুবেল ও জিল্লু।
পরিকল্পিত হত্যা ও মরদেহ গুম
গত ২৭ জুন সকালে নির্জন একটি বাগানে ফেরদৌসী বেগমকে হত্যা করে আসামিরা। পরে মরদেহটি একটি বস্তায় ভরে পার্শ্ববর্তী একটি বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার পাঁচদিন পর ১ জুলাই সকাল ৮টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ ও সন্দেহজনক পরিস্থিতি দেখে ওই সেপটিক ট্যাংকে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
দ্রুত তদন্তে গ্রেপ্তার, স্বীকারোক্তি আদালতে
মামলার বাদী নিহতের ছেলে ইকরামুল হাসানের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে সন্দেহভাজন নুরজাহানকে আটক করে। তার জবানবন্দিতে বাকি তিন খুনির নাম উঠে এলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ফেরদৌসী বেগমের কানের দুল ও গলার চেইনও উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) তাদের আদালতে হাজির করা হলে আদালত তিন ভাড়াটে খুনিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সমাজে নেমে আসা প্রশ্ন
এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভ। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধে এভাবে পেশাদার খুনি ভাড়া করে হত্যা সমাজে নৈতিকতার চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি। একই সঙ্গে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন সকলে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...