প্রতিবেদক: HM Jakir | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 4 Jul 2025, 12:46 AM
অহনা খান, চাঁদপুর :
তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার পরিকল্পনার অংশ হিসেবে শিশুদের নিয়ে শুরু হচ্ছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫’ প্রতিযোগিতা। আজ শনিবার (৫ জুলাই ‘২৫ইং) সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ অঙ্গীকার পাদদেশে লেকে সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে আঞ্চলিক পর্যায়ে সেরা সাঁতারর খোঁজে বাংলাদেশ। দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে। নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজনে চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পর্যায়ে এ প্রতিযোগিতায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ইয়েসকার্ড প্রাপ্তদেরকে জাতীয় পর্যায়ে মেধাবী হিসেবে গন্য করা হবে । চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ মোট ৬ জেলার এ প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ নিবে।
অভিভাবকরাও সন্তানদের প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্ষুদে সাঁতারুরাও তাদের সেরাটা প্রদর্শনের জন্য অপেক্ষা করছেন। সব মিলিয়ে চাঁদপুরের এ আয়োজন শিশু সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। “তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের লম্বা ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা বাংলাদেশ সুইমিং ফেডারেশন নিয়েছিল, তারই অংশ হিসেবে চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতা।
জানা যায়, ৯-১১ বছর বয়সী এবং ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা ২ টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নিবে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সূত্রে জানা যায়, নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে,চলতি বছরের ১০ মে। এই কর্মসূচির আওতায় সারা দেশ থেকে মেধাবী ও প্রতিভাবান ৬০০ তরুন তরুণী মেধাবী আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরি করে সারা দেশ থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই প্রক্রিয়া পরিকল্পনা করে সম্ভাবনাময়ী সাঁতারুদের বাছাই করে আগামীর ক্রীড়া সম্পদে পরিণ করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন সূত্র থেকে জানা যায়, দেশের সকল বিভাগ ও ৬৪ টি জেলা হতে ১৫টি ভেন্যুতে প্রাথমিক পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, চট্টগ্রাম বিভাগের সব কটি জেলার অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা সাতারুরা স্ব স্ব জেলার সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিবে।
এ বিষয়ে চাঁদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন নানা প্রতিকূলতার কারণে নির্ধারিত সময়ে চাঁদপুর সুইমিং পুলে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। তারপরও আমরা প্রতিযোগিতার জন্য উপযুক্ত স্থান হিসেবে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ অঙ্গকীর পাদদেশে লেকে এ প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেই।
তিনি বলেন, আমাদের আয়োজনে বা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২৫ইং সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক সহ অন্যান্য জেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের সহযোগিতা চেযেছি।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ইতিহাস ও ঐতিহ্যের আলোকে চাঁদপুরের সাঁতারের ইতিহাস রয়েছে। সেটি অক্ষুণ্ণ রাখতে আমার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি । সে আলোকে চাঁদপুরে আয়োজনটি হবে।
আমি চাঁদপুরবাসীর সকলের সহযোগিতা নিয়ে সফল ভাবে সম্পূর্ণ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...