প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jul 2025, 12:17 AM
“হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট করে দেশের ক্ষতি করতে চায় একটি মহল” — সাবেক এমপি কায়কোবাদ
কুমিল্লা, ২ জুলাই: কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নের শিকার এক নারী ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে মুরাদনগর উপজেলার পাচকিত্তা বাহারচর গ্রামে গিয়ে তিনি ভুক্তভোগীর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আমি যেমন মুরাদনগরের সন্তান, আপনাদেরও এই মাটির ওপর সমান অধিকার রয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো হেনস্তা বা বৈষম্য মেনে নেওয়া যায় না। সুষ্ঠু বিচার হবেই, ইনশাআল্লাহ।”
তবে কায়কোবাদ যখন ওই বাড়িতে পৌঁছান, তখন ভুক্তভোগী নারী ও তার স্বজনরা বাড়িতে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমি এসেছিলাম কথা বলার জন্য। কিন্তু পুলিশ ও সরকারদলীয় একটি মহল ষড়যন্ত্র করে তাদের বাড়ি থেকে সরিয়ে নিয়েছে। এটা একটি পরিকল্পিত পদক্ষেপ, যাতে আমাকে পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া হয়।”
তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ ও এনসিপি মিলে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে মিথ্যা প্রচারের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার ষড়যন্ত্র করছে। তারা দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত।”
তিনি আরও বলেন, “একটি পক্ষ বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত একজনকে নিয়ে অপপ্রচার চালিয়েছে, যাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির সুসম্পর্ক নষ্ট করা যায়। আমরা কখনো সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করিনি, করবও না। হিন্দু-মুসলিম সম্প্রীতি ছিল, আছে, থাকবে।”
কায়কোবাদ উপস্থিত জনতাকে নির্ভয়ে বসবাস করার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ভয় পাবেন না। বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।”
এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...