প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 10:18 PM
কুমিল্লার মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামে এক হিন্দু নারীকে ঘরে ঢুকে যৌন নির্যাতনের ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওচিত্র দেশজুড়ে উদ্বেগ, ক্ষোভ এবং নিন্দার ঝড় তুলেছে। অভিযুক্ত ব্যক্তি ফজর আলী—যিনি এলাকায় অপরাধী চক্রের পরিচিত মুখ বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটে গত ২৬ জুন রাত সাড়ে ১১টায়। নির্যাতনের শিকার নারী জানিয়েছেন, তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তিনি জানান, ফজর আলী নামের এক ব্যক্তি থেকে ৫০ হাজার টাকা ধার নেওয়ার সূত্র ধরে মাঝে মাঝে ফোনে কথা হতো। এ নিয়ে ফজরের ভাই শাহপরানের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন ধর্মীয় অনুষ্ঠানে পরিবারের অন্যরা বাইরে ছিলেন। সেই সুযোগে ফজর দরজার খিল ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এরই মধ্যে স্থানীয় চার যুবক এসে দুজনকেই মারধর করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন।
ভিডিওটি ২৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর আগে ২৭ জুন ভুক্তভোগী নারী ফজর আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তবে পরবর্তীতে তিনি মামলাটি আর পরিচালনা করতে অনিচ্ছা প্রকাশ করেন।
অপরাধে ভরা অতীত, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ফজর আলী
এলাকাবাসী জানায়, ফজর আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ডাকাতি, নারী নির্যাতনসহ নানা অপরাধে জড়িত। স্থানীয় ইউপি সদস্য আবদুর রব বলেন, “সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। হিন্দু ও মুসলিম নারী উভয়ের প্রতিই পূর্বে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েকবার স্থানীয় সালিশ হলেও কখনোই দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি।”
গ্রামের আরেক বাসিন্দা বলেন, “ফজর আলী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ছবি তুলে সুবিধা নিতে চায়। তার অপকর্মের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে।”
পুলিশ বলছে, তদন্ত চলমান
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, “মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বর্তমানে পুলিশ হাসপাতালের অধীনে চিকিৎসাধীন। ভিডিও ছড়িয়ে দেওয়া চারজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ভিডিও ধারণকারীদের একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। এ ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, সবাইকে আইনের আওতায় আনা হবে।”
সাম্প্রতিক এই ন্যাক্কারজনক ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের দাবি উঠেছে। এলাকাবাসীও একবাক্যে বলছে—‘এবার আর ছাড় নয়, চায় দৃষ্টান্তমূলক শাস্তি।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...