প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 10:07 PM
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় আন নূর নুরানি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু মোহাম্মদ রাসেলকে অপহরণের সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকা থেকে রাসেলকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত ২১ জুন সকাল ১১টার দিকে, যখন শিশু রাসেল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছদ্মবেশে এক ব্যক্তি রাসেলকে কিছু খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসা চত্বর থেকে নিয়ে যায়। ঘটনার পর থেকেই পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল।
নিখোঁজের দিন সন্ধ্যায় রাসেলের মা মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশের একাধিক টিম তদন্তে নামে। পুলিশের টানা নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবশেষে ২৮ জুন রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে রাসেলকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দুই অপহরণকারীকে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, “নিখোঁজ শিশুকে উদ্ধার করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি। সবার সহযোগিতায় দ্রুত সময়ে অপহৃত শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
শিশু রাসেলকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে তার পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এলাকায় ফিরে আসার পর রাসেলকে দেখতে তার বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...