প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: নারী ও শিশু | প্রকাশ: 30 Jun 2025, 9:45 PM
কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী (২৫) পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত প্রধান ব্যক্তি ফজর আলী (৩৮) ছাড়াও নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, টাকার লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার দিকে ফজর আলী তাঁর বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। দরজা না খোলায় টিনের বেড়ার ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন এসে ফজর আলীকে বিবস্ত্র অবস্থায় মারধর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মুরাদনগর থানায় দুইটি মামলা হয়েছে। ধর্ষণের মামলায় আসামি করা হয়েছে ফজর আলীকে, এবং ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: মোহাম্মদ আলী ওরফে সুমন (ছাত্রলীগের সাবেক ওয়ার্ড কমিটির নেতা), রমজান আলী, মো. আরিফ এবং মো. অনিক।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ভোর রাতে গ্রেপ্তার করা হয়। জনগণের পিটুনিতে তাঁর হাত-পা ভেঙে গেছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে কুমিল্লা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (২৯ জুন) ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, “বিষয়টিকে অনেকেই পরকীয়া বলে প্রচার করলেও, আমাদের প্রাথমিক তদন্তে তা নিশ্চিত হয়নি। বরং এটি একটি পাশবিক নির্যাতনের ঘটনা। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
ভুক্তভোগীর প্রতিবেশী জানান, ঘটনার রাতে চিৎকার-চেঁচামেচি শুনে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। তাঁরা গিয়ে দেখতে পান, দরজা ভাঙা এবং ওই নারী নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে সেই সময় ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
দুটি মামলায় অভিযুক্তদের মধ্যে অজ্ঞাতপরিচয় আরও ২০–২৫ জনের নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...