প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jun 2025, 11:37 PM
কুমিল্লার দুই সাংবাদিকের নিখোঁজ হওয়ার পরদিন নাটকীয়ভাবে তাদের আটক ও পরে মুক্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাংবাদিক মহলে। দেশের বিভিন্ন এলাকায় ঘুরতে যাওয়া এই দুই সংবাদকর্মী নীলফামারীতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে সন্দেহভাজন হিসেবে আটকের শিকার হন—যার তথ্য শুরুতে গোপন রাখে পুলিশ।
আটক হওয়া দুই সাংবাদিক হলেন দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান এবং দৈনিক মানবকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ। তারা নীলফামারীর বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাফেরার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে যুক্ত ছিলেন।
শুক্রবার (২৭ জুন) বিকালের পর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। দিনভর মোবাইল ফোনে যোগাযোগ সম্ভব না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার ও সহকর্মীরা। শনিবার কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় শাহাজাদার স্ত্রী জাহেরা আক্তার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কুমিল্লা ও নীলফামারীর সাংবাদিকরা দিনভর পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাংবাদিকদের আটকের বিষয়টি অস্বীকার করে। তবে সন্ধ্যার দিকে একটি নির্ভরযোগ্য সূত্র পুলিশের বক্তব্য পাল্টে দেয়। ওই সূত্র জানায়, পুলিশ সত্যিই তাদের আটক করেছে এবং এমন একটি মামলায় আদালতে পাঠানোর চিন্তা করছে যাতে "তাৎক্ষণিক জামিন" পাওয়া যায়।
আটকের সঙ্গে সঙ্গে কিছু অজানা ফেসবুক প্রোফাইল থেকে শাহাজাদার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাতে ডিবি পুলিশের একটি সূত্র নিশ্চিত করে যে, দুই সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তির সংবাদে স্বস্তির নিশ্বাস ফেলেন পরিবার ও সহকর্মীরা। তবে ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সিনিয়র সাংবাদিকরা ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ ও ‘গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি’ হিসেবে দেখছেন।
এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, “ভ্রমণে গিয়ে সাংবাদিকরা যদি বিনা দোষে হয়রানির শিকার হন, তাহলে সেটি শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নই নয়, পুরো পেশার জন্যই অশনিসংকেত।”
ভ্রমণ মানে মুক্তি, কিন্তু এ যাত্রায় তা হলো বিপরীত। প্রশ্ন উঠছে—ভবিষ্যতে সাংবাদিকরা কি আর নিশ্চিন্তে ঘুরতে যেতে পারবেন? ঘটনাটি যেন এক বার্তা রেখে গেল: সাংবাদিকতার পথ কেবল কলম নয়, সতর্কতারও!
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...