প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 28 Jun 2025, 4:44 PM
প্রথমবার যখন রাহিল সায়রার ঘরে এলো,ঘরটা কেমন অচেনা হয়ে গেল।চেনা সব দেয়াল, জানালা, পর্দা, আলো… সব যেন এক নতুন সুরে কথা বলছিলো।বাতাসে একটা কাঁপুনি ছিলো, যেন কেউ স্পর্শ করে গেছে বুকে।আর সেই কাঁপুনি ছড়িয়ে পড়েছে সায়রার রক্তনালিতে।
সায়রা তার জন্য কতকিছু রেখেছিলো—প্রিয় কাপ, মাটির চায়ের হাঁড়ি, ছোট্ট ফুলদানিতে দুটো শিউলি,আর মনভরা উন্মুখ অপেক্ষা।
সে যেন এলো আর সায়রার হৃদয়ের ঘর খুলে ফেলল,সাথে করে নিয়ে এলো একরাশ আশ্বাস—যে সে বুঝবে, জানবে, পাশে থাকবে।তার চোখে ছিল সেই দুর্লভ স্পর্শ—যেটা শুধু গভীরভাবে ভালোবাসলে জন্মায়।সে সায়রার দিকে তাকিয়ে বলেছিল,
“তোমাকে দেখে আমার মনে হয়, সবটুকু জীবন তোমার পাশেই কাটিয়ে দিতে চাই।”সব সময়ে এমন করে যদি কেউ যত্ন করতো যেন এক আকাশ পরিমাণ আক্ষেপ ছিলো। সায়রা বলল , চাইলেই তো পারো সব সময়ের জন্য আগলে রাখতে নিজের করে এমন যত্ন পেতে।তখন সায়রার পৃথিবী যেন স্বর্গরূপ পেতে চাইছে। রাহিলের পা টিপে দিতে দিতে সায়রা হারিয়ে গেছে কল্প জগতে — এই কথাকে সত্য ভেবেছিলো।না, শুধু বিশ্বাস নয়—সায়রা নিজের সবটুকু আত্মবিশ্বাস,সবটুকু অভিমান,সবটুকু স্বাধীনতা পর্যন্ত তার ভালোবাসার পায়ে রেখে দিয়েছিলো ।
কিন্তু ভালোবাসার গল্পগুলো সব সময় কবিতার মতো হয় না।অনেক সময়ই গল্পগুলো থেমে যায় যেখানে শেষ হবার কথা নয়,আর সেই থেমে যাওয়া একদিন সায়রাকেও ছুঁয়ে ফেলল।
সে দূরে সরে যেতে লাগল—প্রথমে একটু, পরে আরেকটু,তারপর একসময় আর কিছুই বোঝার উপায় রইল না,সায়রা যেন পাশে বসে থাকতে চায় —সে দূরে তাকিয়ে থাকে।সায়রা বলে , “ভালো আছো?”সে বলে, “ব্যস্ত আছি।”সায়রা অনুভব করে—তার ঘরে এখন আর সে নেই।শুধু শরীরের ছায়াটুকু আছে হাসছে, ঘুরছে ফিরছে ,আত্মা আর কথার উষ্ণতা হারিয়ে গেছে।তাদের মাঝে কেউ বা কিছু এসে দাঁড়িয়েছিল,যে ছিল না দৃশ্যমান, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না তবুও ছিল সব কিছুর মাঝখানে।তার চোখে সায়রা ক্লান্তি দেখেছে বিরক্তি দেখেছে ।যে চোখ একসময় তাকে দেখে হাসত,সে চোখ এখন তাকে দেখে বোঝা মনে করে।
সায়রা ইস্পাত কঠিন সহজে ভেঙে পড়ে না ,তবে নিঃশব্দে বহু রাত কেঁদেছে।চুপিচুপি বুক ভেঙে গিয়েছে,তবুও সকালে উঠে আবার নিজেকে জড়ো করেছে—যেন সে না জানে আমার ভিতরটা ঠিক কতটা তোলপাড় হয়ে আছে।তারপর একদিন, সায়রা সিদ্ধান্ত নেয়—এই ভালোবাসা সে আর ধার করবে না,এই সম্পর্ক সে আর গুছিয়ে রাখবে না।তাকে মুক্তি দিয়ে দিল মনে মনে যেভাবে গাছ থেকে ফুল ঝরে পড়ে—চিৎকার ছাড়া, উচ্চারণ ছাড়া,শুধু একটি নীরব সম্মতিতে।তাকে চলে যেতে দিলো আর নিজেকে ফিরে পেতে শুরু করলো।প্রথম কিছুদিন সায়রা কিছুই বুঝতো না।খাবার স্বাদহীন, ঘর শূন্য,আর আয়নাতে মুখ শুকিয়ে গিয়েছিলো।তবুও সায়রা নিজেকে ভালোবাসতে শিখলো।সায়রা আয়নায় নিজেকে বলে বার বার ,
“তুই পারবি—তোর প্রেম শেষ হয়ে যায় নি।তুই কেবল এখন নিজেকে ভালোবাসবি।”
সায়রা শিখে গেছে একা চা খেতে,একলা সন্ধ্যায় গান শুনতে,ভাঙা মন নিয়ে সুন্দর জামা পরতে,আর নতুন করে নিজেকে আপন করে নিতে।আজ সায়রা জানে , সে ফিরলেও দরজা খোলা থাকবে না।
কারণ এই ঘরের প্রতিটি কোণ সায়রা নিজের জন্য ভালোবাসায় পূর্ণ করে রেখেছে ।এবার কেউ এসে ভাঙতে পারবে না,এই ঘর এখন শুধু তার ঘর।এই ঘরে কেউ প্রবেশ করতে হলে তাকেও সেই ঘরে প্রেমের বাতি জ্বালাতে হবে ।প্রতিটি কর্ণার যেন ছড়িয়ে পড়ে প্রেমময় সৌরভ। তবেই যদি রুদ্ধতার দরজার খিল খুলে একে একে।
সায়রার প্রেম এখন আর কারো প্রাপ্য নয়—এটা তার নিজের ভেতরে রাখবে,যেন সূর্যের মতো, যা নিজেই আলো দেয় আর আরেকটা আকাশ খুঁজে বেড়ায় না।
— খাজিনা খাজি , কবি ও লেখক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...