প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 11:08 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর ডুবাইরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মো. সাখাওয়াত হোসেন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ফাহমিদা গুরুতর আহত হন। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকার বাসিন্দা। জানা যায়, ঘটনার সময় তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ডুবাইরচর এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে সাখাওয়াত ঘটনাস্থলেই মারা যান।
আহত ফাহমিদাকে স্থানীয়রা উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর দুজনের মোবাইল ফোন চুরি হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ফাহমিদার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরিচয় নিশ্চিত হয়।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন দাস জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। আহত নারীর চিকিৎসা চলছে। ট্রাকটি শনাক্ত ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নিহতের পরিবার থানায় গিয়ে আইনি কার্যক্রম সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
এই দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ মহাসড়কের দাবিতে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...