প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 25 Jun 2025, 9:47 PM
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের পরিচালনায় ও বুড়িচং উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় স্কাউটিং কার্যক্রম উজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে এ বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ে কাব কার্নিভাল আয়োজন করা হয়।
তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকাল ৪ টায় সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে স্কাউটদের সাথে মতবিনিময় করেন কাব কার্নিভাল পরিদর্শন কর্মকর্তা বাংলাদেশ স্কাউটস কুমিল্লা কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা স্কাউট লিডার মুজিবুর রহমান এএলটি, কাব কার্নিভাল চীফ ও বুড়িচং উপজেলা স্কাউটসের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম, বুড়িচং উপজেলা স্কাউটসের সম্পাদক ইসমাইল হোসেন, বুড়িচং উপজেলা স্কাউটসের কাব স্কাউট লিডার মোহাম্মদ সাইদুর রহমান সুমন।
কাব কার্নিভাল পরিদর্শন কর্মকর্তা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, কাব কার্নিভাল হল কাব স্কাউটদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি কাব স্কাউটদের শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করে। কাব স্কাউটিং কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়।
এসময় উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন এএলটি, কংশনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট লিডার ইউসুফ আলী, বুড়িচং উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কোরপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার মোসা. রেহেনা বেগম, পিতাম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার আছিয়া, পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালযের কাব লিডার সাইদুল ইসলাম, পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালযের কাব লিডার আবু মোছা।
কুমিল্লা জেলা স্কাউট লিডার মুজিবুর রহমান বলেন, কাব কার্নিভাল মাধ্যমে বিভিন্ন স্কুল ও অঞ্চলের কাব স্কাউটদের মিলনমেলা হয়। এটি তাদের নতুন বন্ধু তৈরি করার সুযোগ দেয়, একসাথে কাজ করার মানসিকতা তৈরি করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা করার পরিবেশ তৈরি করে।
বুড়িচং উপজেলা স্কাউসের সম্পাদক ইসমাইল হোসেন কাব কার্নিভাল আয়োজন সম্পর্কে জানতে চাইলে জানান— কাব কার্নিভাল শুরুর পূর্বে একজন রাজা এবং একজন মন্ত্রী সেজে কাব কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যে অনানুষ্ঠানিক কথা বার্তা দিয়েছেন। কাব কার্নিভাল চলাকালীন সময় রাজা এবং মন্ত্রীগণ স্টেশনে স্টেশনে হেটে হেটে পরিদর্শন করবেন। বুড়িচং উপজেলায় কাব কিার্নভালে ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬জন কবে কাব স্কাউট সদস্য ও একজন কাব স্কাউট ইউনিট লিডার অংশগ্রহন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...