প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 21 Jun 2025, 9:24 PM
বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে এক জরুরি একাডেমিক কাউন্সিল সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে আগামী রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।
তবে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না প্রফেশনাল পরীক্ষার্থীদের ক্ষেত্রে এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ বিবেচনা।
গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীরা আবাসন সংকট ও পরিবহন সমস্যার প্রতিবাদে আন্দোলন করে আসছিল। ৮২তম ব্যাচ (K-82)–এর শিক্ষার্থীদের ক্লাস বর্জন, অবস্থান কর্মসূচি ও ক্যাম্পাসে বিভিন্ন দাবিদাওয়ার ব্যানার-প্ল্যাকার্ড লাগানো ছিল চলমান প্রতিবাদের অংশ।
শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন, যা হলো:
-
ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট দ্রুত পাস ও বাস্তবায়ন।
-
বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বাসস্থানের ব্যবস্থা।
-
নতুন ও বিকল্প আবাসনের জন্য পৃথক বাজেট বরাদ্দ।
-
ঝুঁকিপূর্ণ ভবন খালি করা এবং সংস্কারের জন্য বাজেট পাশ।
-
আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রশাসনের প্রতিনিধির নিযুক্তি।
কলেজ প্রশাসনের দাবি, আন্দোলন এখন প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত করছে। অধ্যক্ষ প্রফেসর ডা. নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই অচলাবস্থা নিরসনে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে একাডেমিক কাউন্সিল জরুরি সভায় একমত হয়ে সিদ্ধান্ত নেয়, রোববার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।”
তারা আরও জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং সমস্যাগুলোর সমাধানে কাজ চলছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় এই সিদ্ধান্ত।
ছাত্রদের মতে, ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের একাধিক ফ্লোর ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও, বাসিন্দারা এখনও সেখানেই থাকছেন। অনেকে নিজের খরচে বাইরে বাসা ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।
কলেজ কর্তৃপক্ষের এই কঠোর সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী হতাশ ও ক্ষুব্ধ। তারা বলছেন, সমস্যার সমাধান না করে শিক্ষকদের পিঠে শিক্ষার্থীদের দোষ চাপানো দুঃখজনক।
ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত হওয়া নিঃসন্দেহে দেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এক বড় ধাক্কা। দ্রুত দাবি মেনে সংকট নিরসনের উদ্যোগ না নিলে, তা ভবিষ্যতে চিকিৎসা শিক্ষায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...