প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Jun 2025, 8:36 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময়মতো নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত সময়ে নির্বাচন সম্পন্ন করতে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে কমিশন, যার বাস্তবায়নে কাজ করছে ইসি সচিবালয় ও মাঠ প্রশাসন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় আইন ও বিধিমালার কিছু সংশোধনী প্রক্রিয়াধীন রয়েছে। এসব সংশোধনী চূড়ান্ত হলে নির্বাচনী প্রস্তুতি আরও বেগবান হবে। তিনি বলেন, “দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের পক্ষ থেকে যখনই সিদ্ধান্ত আসবে, তখনই নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করবে।”
এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেন। পরে ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি জানান, প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে।
এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন নিজস্ব প্রস্তুতি আরও জোরদার করেছে। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে ভোটার তালিকার হালনাগাদ, আসন পুনর্বিন্যাস, ভোটকেন্দ্র সংস্কার, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, প্রার্থী ও দলের আচরণবিধি চূড়ান্তকরণ, পর্যবেক্ষক নীতিমালা সংশোধন, রাজনৈতিক দল নিবন্ধনসহ যাবতীয় আনুষঙ্গিক কাজ চলমান রয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় ‘আচরণ বিধিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন পেয়েছে। এতে প্রথমবারের মতো পরিবেশবান্ধব প্রচারণা সামগ্রী ব্যবহারের নির্দেশনা, পোস্টার ব্যবহার নিষিদ্ধকরণ এবং বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানার বিধান যুক্ত করা হয়েছে।
কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ চলতি সপ্তাহেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ৬৩৮টি আবেদন জমা পড়েছে ৭৬টি আসনের পুনর্নির্ধারণ চেয়ে।
ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত। আগামী ৩০ জুন পর্যন্ত তালিকা প্রস্তুতের সময়সীমা রয়েছে। কমিশন আশা করছে, নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।
এ ছাড়া ভোটের জন্য প্রয়োজনীয় ব্যালট বক্স, ব্যালট পেপার, কালি, খাম, থলে, স্ট্যাম্পসহ অন্যান্য সামগ্রীর টেন্ডার প্রক্রিয়াও শেষ পর্যায়ে। জুলাইয়ের প্রথম সপ্তাহে এ বিষয়ে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) প্রদান সম্ভব হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৬৫টি দল নিবন্ধনের আবেদন করেছে। এই সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে। আমরা আমাদের প্রস্তুতির দিকেই মনোনিবেশ করেছি। সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও প্রয়োজনীয় সমন্বয় হচ্ছে।”
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনকেন্দ্রিক কর্মপরিকল্পনার মধ্যে অংশীজনদের সঙ্গে সংলাপ, আইন-বিধি হালনাগাদ, প্রশিক্ষণ, নির্দেশিকা প্রণয়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা গ্রহণের প্রক্রিয়াও অন্তর্ভুক্ত রয়েছে। এ সকল উদ্যোগের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর কমিশন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...