প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 21 Jun 2025, 8:11 PM
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান, বিশেষ অতিথির বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন
কুমিল্লা জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম, এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ।
শাহ্ মো. আলমগীর খান বলেন, "এইচএসসি পরীক্ষা শুধু একটি শিক্ষা কার্যক্রমের অংশ নয়, এটি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ন ধাপ। শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ মানবিক ও আত্মার উন্মোষ ঘটে।"
জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, "পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। প্রস্তুতির কোন বিকল্প নেই, ভালো ফলাফল করতে হলে মনোযোগ দিয়ে পড়তে হবে। কঠোর পরিশ্রম ও দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। তেমনি ভাবে মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা যায়। তবে ফলাফল আল্লাহর হাতে। নিয়মিত নামাজ আদায় করবে এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করবে। কারণ দানের মাধ্যমে মানুষের মসিবত দূর করা যায়।"
সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "পরীক্ষা কেন্দ্রে যাবার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে,আগের রাতেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল ও স্কেলসহ যা যা নেয়ার অনুমতি আছে পরীক্ষার হলে প্রয়োজনীয় সকল অনুমোদিত উপকরন গুছিয়ে রাখবে। এডমিট কার্ডে কিছু নির্দেশনা দেয়া আছে। তা কয়েকবার পড়ে নিবে। শুধু তাই নয় উত্তরপত্রের শেষ পৃষ্ঠায়ও নির্দেশনা থাকে, সেগুলোও পড়ে নিতে হবে।"
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মানবিক বিভাগের ছাত্র মোঃ জাকারিয়া হোসেন। বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক হাসান ভূইয়া ও রসায়নবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাবেদ হোসেন।
বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. সৈকত ও কার্নিজ ফাহমিদা তাসনিম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী জায়েদা আক্তার এবং বক্তব্য রাখেন মানবিক বিভাগের ছাত্রী শিখা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক নাইমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, মো. আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, সোহরাব হোসাইন, এইচএসসি পরীক্ষার্থীসহ সকল ছাত্রছাত্রীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...