প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 18 Feb 2026, 11:38 PM
পবিত্র রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রমজান মূলত আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। তাই এই মাসে মানুষের ভোগান্তি বাড়বে—এমন পরিস্থিতি কখনোই কাম্য নয়। তিনি সতর্ক করে বলেন, কিছু ব্যবসায়ীর মধ্যে রমজানকে ঘিরে অতিমুনাফার প্রবণতা দেখা যায়, যা রমজানের চেতনার পরিপন্থী।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং বাজারে সিন্ডিকেট বা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সরকার ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষের স্বার্থ রক্ষায় কাজ করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও অভিযোগ গ্রহণে সরকার সবসময় প্রস্তুত বলেও তিনি আশ্বস্ত করেন।
রমজানজুড়ে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে ভাষণে উল্লেখ করেন তিনি।
এ সময় অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধনের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ, গ্যাস ও পানি ব্যবহার থেকে বিরত থাকাও এক ধরনের ইবাদত।
সরকারের মন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের জন্য উদাহরণ স্থাপনের কথা তুলে ধরে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। তিনি বলেন, ন্যায়পরায়ণতা ও সংযমের আদর্শ অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাষণের শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে সংযম, মানবিকতা ও সহমর্মিতার চর্চার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...