প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 15 Jun 2025, 11:00 PM
আমি জন্মাইনি কেবল রক্তমাংসের অনুরণনে,
আমি জন্মেছিলাম এক প্রার্থনার প্রতিধ্বনিতে—
তোমার কাতর করজোড় মিনতি ছিলো
আকাশের অধিপতির কাছে—
"আমাকে একটি কন্যা দাও, আমি আমার সমস্ত স্নেহে তাকে গড়ে তুলবো চির আলিঙ্গনে।”
কিন্তু বিধির অমোঘ বিদ্রূপে,
তুমি হয়ে গেলে এক স্মৃতির শূন্যতা,
এক কল্পছায়ার চরিত্র,
যার নাম শুধুই “বাবা”—
যা আমি উচ্চারণ করলেও
তার অর্থ অনুভব করতে পারি না।
আমার ঠোঁট শিখে নি কখনো
তোমার কাঁধে মাথা রেখে
ভবিষ্যতের স্বপ্ন বলা,
আমার ছোট হাত চেনে না
তোমার করুণ কোলের আরাম।
তোমার কোলে শুয়ে রাতের চাঁদ দেখতে দেখতেই
ঘুমিয়ে পড়া—
সে দৃশ্য আমার জীবনে কখনো এঁকে উঠেনি।
তবুও এক বিস্ময়কর স্নায়বিক আত্মীয়তায়
তোমার অস্তিত্ব আমার নিঃশ্বাসে ঘুমিয়ে থাকে।
তুমি আমার অলিখিত গীতিমালার প্রথম সুর,
অথচ তোমার স্পর্শের রূপরেখা আমার স্মৃতিপটে অনুপস্থিত।
তুমি এক অনুপম প্রার্থনার ফলাফল,
যাকে আমি কখনো ছুঁয়ে দেখি নাই—
তবু হৃদয়ের গহীনে আগুনের মতো জ্বলে তুমি,
নির্বাক অভিভাবকের প্রতিমা হয়ে।
আজ বাবা দিবস।
সকলেই পিতার হাত ধরে হাসে, ছবি তোলে,
আর আমি?
আমি প্রতিটি নিঃসঙ্গতার গর্ভে জন্ম দিই
তোমার নামে অলিখিত এক আত্মবিলাপ—
একটি রোদছোঁয়া দীর্ঘশ্বাস,
যা কোনো ভাষায় প্রকাশযোগ্য নয়।
তুমি নেই—
তবুও আমি প্রতিদিন তোমাকে লিখি—
শব্দে, স্তবকে, অস্তিত্বে।
তোমার জন্য আমার প্রতিটি নিঃশ্বাস এক একটি সুর,
একটি অব্যক্ত সংবেদ,
যা কেবল আকাশ জানে।
তুমি আমার প্রথম না-পাওয়ার নাম,
তবে তুমি আমার শেষ ভালোবাসাও।
তুমি এক অফুরন্ত গোধূলি—
যার আলো ছুঁয়ে আমি বেঁচে থাকি
নীরব, নিঃস্ব, অথচ পূর্ণ এক আত্মার মতো।
— খাজিনা খাজি, কবি ও সংগঠক
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...