প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Feb 2026, 12:09 AM
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পিত কেন্দ্র দখল ও নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের একটি গোষ্ঠী ভয়ভীতি, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশ প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
ড. মোবারক হোসেন বলেন, সামগ্রিকভাবে পরিবেশ স্বাভাবিক থাকলেও বিভিন্ন এলাকায় তাঁর নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটছে। বহিরাগত সন্ত্রাসীদের এনে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে ভোটারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ তোলেন এই প্রার্থী।
তিনি দাবি করেন, নির্বাচনের আগের রাত থেকেই কয়েকটি কেন্দ্রে নাশকতার পরিকল্পনা, বলপ্রয়োগে দখলচেষ্টা, অস্ত্রের মহড়া এবং ফলাফল প্রভাবিত করার অপতৎপরতা চলছে। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, তেতাভূমি উচ্চ বিদ্যালয়, হরি মঙ্গল সরকারি উচ্চ বিদ্যালয়, মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক কেন্দ্র।
সংবাদ সম্মেলনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন ড. মোবারক হোসেন। তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের পরিচালক ও জেলা উত্তরের জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. আলমগীর সরকার, চিফ এজেন্ট অধ্যক্ষ মো. আবদুল হান্নান, সদস্য সচিব অধ্যাপক মো. আবদুল আউয়ালসহ দলীয় নেতাকর্মীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...