প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 9 Feb 2026, 10:41 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো নাম না জানিয়ে নীতিগত অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে বসতে হলে সততা, যোগ্যতা ও নিষ্ঠাই হবে একমাত্র মাপকাঠি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে তিনি বলেন, “আপনারা ধৈর্য ধরুন। ইন্নাল্লাহা মা’আসসবিরীন—নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান, এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন।”
রাষ্ট্রপতির নাম ঘোষণা নয়, বরং নীতিগত দৃষ্টিভঙ্গিই গুরুত্বপূর্ণ—এমন ইঙ্গিত দিয়ে জামায়াত আমির বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তিগত সম্পদ নয়; এটি একটি আমানত। এই আমানত যাদের হাতে দেওয়া হবে, তাদের অবশ্যই জনগণের আস্থা অর্জনের যোগ্য হতে হবে।
তিনি বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক কারণে কেউ নির্যাতিত হবে না, কেউ অন্যায়ের শিকার হবে না।”
রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, পরিবর্তনের পথ সহজ নয়—এতে ধৈর্য, ত্যাগ ও সংগ্রাম প্রয়োজন। তবে জনগণের প্রত্যাশা পূরণে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সততা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
এদিন কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় বাটালিয়ন বউ বাজারসংলগ্ন বাইতুস সালাত জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে মতামত শোনেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...