প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Feb 2026, 9:31 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্বারে প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মহড়ার নেতৃত্ব দেন দেবীদ্বার ক্যাম্পে দায়িত্বরত মেজর সাব্বি। মহড়াটি তদারকি করেন ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৬ ক্যাভালরির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মো. আহসান কাবর।
মহড়ায় নির্বাচনকালীন সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খল পরিস্থিতির একটি কাল্পনিক দৃশ্য উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়, একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোটদানে নিরুৎসাহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িবহরসহ অভিযান পরিচালনা করে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কয়েকজনকে আটক করে এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখে। একই সঙ্গে সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রমও প্রদর্শন করা হয়।
এ মহড়ায় মোট ১৪৮ জন সদস্য অংশ নেন। এর মধ্যে ছিলেন ১২০ জন সেনা সদস্য, ১০ জন বিজিবি সদস্য, ৩ জন পুলিশ সদস্য এবং ১৫ জন আনসার সদস্য।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...