প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 3:58 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অধিকাংশ আসনে প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মনোনয়ন পেয়েছেন মনিরুজ্জামান বাহালুল। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সাইফুল ইসলাম এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রার্থী হয়েছেন ড. মোবারক হোসাইন।
এছাড়া কুমিল্লা-৬ (সদর দক্ষিণ-লাকসাম) আসনে কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনে মুহাম্মদ ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা-১১ (চান্দিনা) আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তবে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে। খুব শিগগিরই এই আসনেও প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
জামায়াতের একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন, দলীয় প্রতীক না থাকলেও তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে কর্মীসভা, জনসংযোগ এবং প্রচারমূলক কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, জামায়াতের এ ধরনের অংশগ্রহণ নির্বাচন পরিস্থিতিতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে কুমিল্লার কিছু আসনে ভোট বিভাজনের ক্ষেত্রে এদের প্রভাব পরিলক্ষিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...