প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 1 Feb 2026, 11:07 PM
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক ও সমন্বিত হামলার ঘটনায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোয়েটাসহ প্রদেশটির একাধিক শহরে একযোগে হামলা চালানোর দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি অনুযায়ী, এসব হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ জানায়, বেলুচিস্তানের বিভিন্ন শহরে তারা একাধিক হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হেরোফ ফেজ টু’। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই অভিযানে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে সংগঠনটি।
বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানান, কোয়েটা ছাড়াও নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদার, তুরবাত, কেচ, লাসবেলাসহ আরও কয়েকটি এলাকায় হামলার ঘটনা ঘটেছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, কিছু এলাকায় সাময়িকভাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর চলাচল ব্যাহত হয়। এ অভিযানে নিজেদের সাতজন যোদ্ধা নিহত হওয়ার কথাও স্বীকার করেছে বিএলএ।
হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। পাকিস্তান সরকার কোয়েটাসহ বেলুচিস্তানের একাধিক শহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে হতাহতের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অভিযানে ভারত-সমর্থিত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। একই সঙ্গে ১৮ জন বেসামরিক নাগরিক ও ১৫ জন সেনা নিহত হওয়ার কথাও জানানো হয়।
পাল্টাপাল্টি এই দাবির মধ্যেই বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...