প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 31 Jan 2026, 10:56 PM
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের উদ্যোগে “রোড টু প্রেসিডেন্টস রোভার স্কাউট” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লা আইডিয়াল কলেজের মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল ইন রোভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মশালা শেষে সনদ বিতরণ ও আলোচনা সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক এবং বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক, প্রেসিডেন্টস রোভার স্কাউট প্রাপ্ত মোহাম্মদ আবুল খায়ের এলটি। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এবং জেলা রোভারের কোষাধ্যক্ষ মাইনুদ্দীন খন্দকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা। এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার লিডার তাছলিমা বেগম, ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট আ ছ ম শামচুছ ছালেকীন, লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মো. পলাশ আলী এবং চৌদ্দগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাজ্জাত হোসেন।
কর্মশালায় অংশ নেন ভাষা সৈনিক অজিতগুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার মেট নূরে তাইয়েবা, কুমিল্লা সরকারি কলেজের রোভার মেট মো. জারিত তাসিন মজুমদার, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. বাঁধন, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. ত্বসিন আল জাকিসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৬ জন রোভার ও গার্ল ইন রোভার সদস্য।
কর্মশালায় প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে লগবই প্রস্তুত প্রণালী, আবেদন প্রক্রিয়া, সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের কৌশল ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালা তাদের লক্ষ্যপূরণে দিকনির্দেশনা ও নতুন উদ্দীপনা যোগাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...