প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 10:39 PM
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী যদি ইসলামী আন্দোলনের নীতিগত অবস্থান মেনে নেয়, তাহলে ভোটের এক দিন আগেও জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকালে লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই ইসলামি দলগুলোর বৃহত্তর জোট গঠনের পক্ষে ছিল। জোটের মূল শর্ত ছিল—রাষ্ট্রক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন। প্রাথমিকভাবে জামায়াতে ইসলামী এ দাবির সঙ্গে একমত হলেও পরবর্তীতে তারা অবস্থান পরিবর্তন করে। জামায়াতের বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়নের পরিবেশ নেই।
মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, “আমি মনে করি, ক্ষমতার রাজনীতির কারণে তারা পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করেছে। শরিয়া আইন বাস্তবায়নের প্রশ্নে আপস করলে আমাদের সঙ্গে ঐকমত্য সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না; আমরা কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নে অনাগ্রহী হওয়া এবং অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তই ইসলামী আন্দোলনের সঙ্গে মতপার্থক্যের প্রধান কারণ।
দুর্নীতি প্রসঙ্গে ইসলামী আন্দোলনের এই প্রার্থী বলেন, “দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আগে বড় দুর্নীতিবাজদের শরিয়া আইনে বিচারের আওতায় আনতে হবে। তাতে ছোট দুর্নীতিবাজরা ভয়ে সরে আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী।”
নিজ দলের কোনো নেতা-কর্মী দুর্নীতিতে জড়ালে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “নিজ দলের কেউ দুর্নীতিতে জড়ালেও তার বিচার শরিয়া আইনে করতে আমরা পিছপা হব না।”
তিনি জানান, এসব বিষয়ে জাতির সামনে স্পষ্ট বক্তব্য তুলে ধরতে রোববার (১ ফেব্রুয়ারি) কমলনগর উপজেলার হাজিরহাট বালুর মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী, জেলা কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক মুফতি শরীফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আব্দুজ জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...