প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 10:23 PM
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার কলেজ মাঠে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামের বিশাল জনসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির শীর্ষ এই নেতা।
সফরকে কেন্দ্র করে এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক তৎপরতা। আয়োজকদের মতে, জনসভায় প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটতে পারে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন। তিনি বলেন, জনসভা সফল করতে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার-ফেস্টুনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামের নিজস্ব স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে ড. মোবারক হোসেন দলের আগামী দিনের রাজনৈতিক ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বুড়িচং উপজেলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি জামায়াতে ইসলামের অগ্রাধিকারভুক্ত বিষয়, যা জনসভায় সংক্ষিপ্ত নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা সভাপতি মো. সফিউল্লাহ, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...