প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jan 2026, 10:19 PM
কুমিল্লার বরুড়া উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসা ও জমি বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি কর্মী রবিউল হোসেন (৪৫) নিহত হয়েছেন। বুধবার দুপুরে আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামের পুরাতন পাগলা বাজার এলাকায় এই হত্যাকাণ্ড স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বাজারের শফিকুল ইসলামের চা দোকানে বসে চা পান করছিলেন রবিউল হোসেন। এ সময় নুর নবী, মহিউদ্দিন ও ময়নাল নামের তিন ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তাকে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
হামলার সময় পাশে থাকা জাকির হোসেন ও কবির হোসেন বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত কবির হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং জাকির হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
নিহতের স্ত্রী শাহিনুর আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী ছিলেন সহজ-সরল প্রকৃতির মানুষ এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একটি রাজনৈতিক প্রস্তাবে সম্মতি না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। নিহত রবিউল হোসেনের পরিবারে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
ঘটনার খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি জমি সংক্রান্ত বিরোধের জেরেই সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...