...
শিরোনাম
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা ⁜ শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার ⁜ ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ ⁜ ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫ ⁜ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া? ⁜ অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ⁜ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী ⁜ জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য ⁜ ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে ⁜ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস ⁜ ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি ⁜ দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি ⁜ ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী চেষ্টা ⁜ “পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা লিখলেন জাহের আলভী ⁜ ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দুই দিন ⁜ খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে ⁜ ছন্দের মন ইসরাত মুনতাহা ⁜ ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট' ⁜ স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী ⁜ অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 19 Jan 2026, 6:32 PM

কাদের ভোট টানতে চায় তিন দলীয় ‘বৃহত্তর সুন্নি জোট’? News Image


মহসীন কবির

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে মাঠে নেমেছে দেশের মাজারপন্থি ও সুফিবাদী দলগুলো। ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে দরবারভিত্তিক তিনটি দলের সমন্বয়ে গঠিত হয়েছে ‘বৃহত্তর সুন্নি জোট’। কওমি ও মওদুদী মতাদর্শের বিপরীতে ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’-এর অনুসারী এই জোটটি ইতোমধ্যে ৭০টি আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।

জোটের গঠন ও শীর্ষ নেতৃত্ব

গত ৩০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি (একতারা)—এই তিনটি নিবন্ধিত দলের সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোটের আত্মপ্রকাশ ঘটে। জোটের নেতারা জানিয়েছেন, দেশের প্রায় ১২ হাজার দরবারের অনুসারীরা এই প্ল্যাটফর্মের পক্ষে কাজ করবেন।

রবিবার (১৮ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই জোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ও আসন বণ্টন ঘোষণা করার কথা থাকলেও তারা তা করেনি।

হেভিওয়েট প্রার্থী ও আসন বণ্টন

জোটের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৭০টি আসনের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট লড়বে ২৫টিতে, বিএসপি ২৫টিতে এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লড়বে ২০টি আসনে।

শীর্ষ নেতাদের মধ্যে আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী লড়বেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে। অপরদিকে শীর্ষ নেতাদের মধ্যে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন নির্বাচন করবেন চট্টগ্রাম-৯ (সিটি করপোরেশনের একাংশ) থেকে। আর বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী নির্বাচন করবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে।

রাজনৈতিক সমীকরণ ও ভোট ব্যাংক

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে দরবারভিত্তিক দলগুলোর বড় একটি অংশ আওয়ামী লীগ বা বিএনপির সমর্থক ছিল। তবে এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই জোটটি একটি বড় ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন দলের একাধিক নেতা জানান, বিগত দিনে তারা বড় দলগুলোকে ভোট দিয়েছেন। কিন্তু তাদের আদর্শিক কোনও স্বার্থ হাসিল হয়নি। বরং অবহেলার শিকার হয়েছেন। তাই এবার নিজেদের ভোট নিজেরা যাচাই করতে ‘এক বাক্স’ নীতি অবলম্বন করছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, “এই দলগুলো মূলত আওয়ামী ঘরানার। অতীতে তারা নির্বাচন করলেও তেমন সুফল পায়নি। তবে এবার যেহেতু তারা জোট করেছে এবং আওয়ামী লীগও ভোটে নেই, তাই তারা কিছুটা সুবিধা পেতে পারে। এখন হয়তো আওয়ামী লীগ বলছে নির্বাচনি মাঠে থাকবে না। কিন্তু ভোটের আগের দিনও যদি দলটি এই জোটকে সমর্থন দিয়ে দেয়, তাহলে একটি বা দুটি আসনে তারা জিতেও যেতে পারে। একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমার ধারণা তারা আওয়ামী লীগ ঘরানার ভোট টানতে পারে।”

‘বৃহত্তর সুন্নি জোট’ মূলত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী এবং বিভিন্ন মাজার ও দরবার সংশ্লিষ্ট দলগুলোর একটি ঐক্য। এই জোটের মূল শক্তি ও নেতৃত্বের বিন্যাস হলো—

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ:

এই দলের প্রতীক চেয়ার। দলের চেয়ারম্যান হলেন চাঁদপুরের হাজীগঞ্জ আবেদীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এবং মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর। চাঁদপুরে তাদের প্রচুর ভক্ত-অনুরাগী আছেন। এছাড়াও নারায়ণগঞ্জ ও কুমিল্লায় দলটির শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি):

একতারা প্রতীক নিয়ে লড়বে এই দল। এর নেতৃত্বে আছেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (চেয়ারম্যান) ও শাহ মোহাম্মদ আসলাম হোসাইন (ভারপ্রাপ্ত মহাসচিব)। চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডারী দরবারের অনুসারীদের প্রধান রাজনৈতিক প্ল্যাটফর্ম এটি। অতীতে দলগতভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। সারা দেশেই দরবারটির বিপুল মুরিদ ও ভক্ত রয়েছে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট:

এই দলের প্রতীক মোমবাতি। এর চেয়ারম্যান মাওলানা এম এ মতিন এবং মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ। মূলত চট্টগ্রাম, হবিগঞ্জ ও খুলনার উপকূলীয় এলাকায় দলটির নিজস্ব জনভিত্তি রয়েছে।

নেতারা যা বলছেন

জোটের নেতারা বলছেন, তারা আর কোনও বড় দলের ‘সিঁড়ি’ হতে চান না। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ভারপ্রাপ্ত মহাসচিব শাহ মোহাম্মদ আসলাম হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, “বিগত দিনে বড় দলগুলো আমাদের ব্যবহার করে ক্ষমতায় গেলেও আমাদের মূল্যায়ন করেনি। তাই এবার আমরা নিজেদের শক্তি যাচাইয়ে ‘এক বাক্স’ নীতিতে ভোট করবো।”

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আশাবাদ ব্যক্ত করে বলেন, ১২ হাজার দরবারের মুরিদ ও ভক্তরা ঐক্যবদ্ধ থাকলে এবার অনেক আসনেই সুন্নি জোটের জয় নিশ্চিত হবে।

নিজেদের জুলাইয়ের শক্তি দাবি করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বাংলা ট্রিবিউনকে বলেন, “শুধু আওয়ামী লীগের ভোট আমরা পাবো, তা সঠিক নয়। বরং দেশের ইসলামি মূল্যবোধ ও সুন্নি মতাদর্শে বিশ্বাসী সব মানুষই আমাদের বেছে নেবে।” সুষ্ঠু নির্বাচন হলে এই জোট চট্টগ্রাম, হবিগঞ্জ ও খুলনার কয়েকটি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।



ক্যাটেগরি: রাজনীতি ট্যাগ: রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...

ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...

শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...

কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...

ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...

কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...

ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...

অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...

নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...

সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।  পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...

জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...

গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...

ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...

ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...

ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...

দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা
➤ শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার
➤ ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ
➤ ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫
➤ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
➤ অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
➤ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী
➤ জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য
➤ ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে
➤ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস
➤ ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি
➤ দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি
➤ ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী চেষ্টা
➤ “পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা লিখলেন জাহের আলভী
➤ ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দুই দিন
➤ খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
➤ ছন্দের মন ইসরাত মুনতাহা
➤ ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট'
➤ স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
➤ অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir